৮ জন প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন এনেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বুধবার (৪ মার্চ) জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব বণ্টন নিম্নরূপ—
বাণিজ্য, শিল্প ও বস্ত্র–পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী মো. শরীফুল আলম এখন শুধুমাত্র বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকু এখন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাবিবুর রশিদ-কে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
একই মন্ত্রণালয়গুলোর দায়িত্বে থাকা মো. রাজিব আহসান এখন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দায়িত্বে থাকবেন।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি পেয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব।
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফারজানা শারমীন এখন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. নুরুল হক এখন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।
শিক্ষা ও প্রাথমিক–গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ববি হাজ্জাজ এখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
এই পুনর্বিন্যাসের মাধ্যমে প্রতিমন্ত্রীদের দায়িত্ব নির্দিষ্ট করে কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


