জাহিদ ইকবাল : দীর্ঘদিন ক্রাচ, লাঠি কিংবা বাঁশের ভরসায় খুঁড়িয়ে চলা দেশের বিভিন্ন অঞ্চলের ২০ জন অসহায় ব্যক্তি এবার ঈদে পেলেন নতুন জীবনযাপনের স্বপ্ন।

Providing artificial legs to 20 people

Advertisement

স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন’ সমাজের বিত্তবানদের সহযোগিতায় তাদের কৃত্রিম পা সংযোজন করে দিয়েছে।

প্রায় ১৫ দিনের প্রশিক্ষণ শেষে ঈদ উপহার হিসেবে এই কৃত্রিম পা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মাদ নূরুস সাবা, প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান, ইজি লাইফ ফর বাংলাদেশ-এর পরিচালক মো. মনিরুল ইসলাম, পরিচালক (ডেভেলপমেন্ট) অ্যাডভোকেট তসলিম হোসেন, সহকারী পরিচালক (স্বাস্থ্য) ইলিয়াস হোসেনসহ অন্যান্যরা।

এ বিষয়ে প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন, সমাজের সহযোগিতায় এখন পর্যন্ত ১৭৩ জনের কৃত্রিম পা সংযোজন করা হয়েছে।

অসহায় ও দরিদ্র মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে এবং তাদের জীবনে গতি ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। তিনি এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.