Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা পিএসজি ছাড়ছেন নেইমার!
খেলাধুলা ফুটবল

পিএসজি ছাড়ছেন নেইমার!

By Shamim Rezaজুন 28, 20223 Mins Read

স্পোর্টস ডেস্ক : ক্লাব সভাপতি নাসের আর খেলাইফির কথায় অসন্তুষ্ট ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার নিজেই চান পিএসজি ছাড়তে। খবর ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্তের। এর আগে নেইমারের সাবেক প্রতিনিধি ওয়েগনার রিবেইরো গোল ডট কমকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ না জিতিয়ে ক্লাব ছাড়বেন না ব্রাজিলিয়ান তারকা। তবে নেইমার সে স্বপ্নের জলাঞ্জলি দিয়ে এবার সম্পর্ক ছিন্ন করতে চাইছেন প্যারিসের সঙ্গে। কারণ আর কিছুই নয়, ক্লাব সভাপতি নাসের আল খেলাইফির মন্তব্য তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে জানাচ্ছে, আরএমসি স্পোর্ত।

নেইমার

Advertisement

ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার এখন পর্যন্ত ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। ২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে কিনেছিল পিএসজি। পারিশ্রমিকও দেয়া হয়েছিল মোটা অঙ্কের। উদ্দেশ্য ছিল তার হাত ধরে অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলবে প্যারিসিয়ানরা। কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও স্বপ্ন অধরাই রয়ে গেল দশ বারের লিগ ওয়ান চ্যাম্পিয়নদের।

পাঁচ বছর আগে পিএসজি অবশ্য নেইমারের হাত ধরে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখলেও এবার তারা স্বপ্ন জয়ের কারিগর হিসেবে দেখছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে। তাই মোটা অঙ্কের বেতন দিয়ে নেইমারকে আর রাখার কোনো যৌক্তিকতায় দেখছেন না তারা। এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে ইউরোপের গণমাধ্যমগুলোতে।

ক্লাব সভাপতি খেলাইফিও গুঞ্জনকে উড়িয়ে দেননি। আবার নেইমারকে ছাড়তে চান এমন কথাও বলেননি সরাসরি। তবে তার কথায় রয়ে গেছে ধোঁয়াশা। নেইমারের বিষয়ে প্রশ্নের জবাবে খেলাইফি বলেন, গ্রীষ্মে নেইমারের সম্ভাব্য দলবদল? আপনাদের শুধু এতটুকুই বলতে পারি যে আমরা সব খেলোয়াড়ের কাছে এটাই চাই যাতে তারা এই মৌসুমে যেমন খেলেছে, তার চেয়ে বেশি উজাড় করে দিয়ে খেলে। সবাইকে শতভাগ দিতে হবে।

ক্লাব সভাপতির এমন কথায় অসন্তুষ্ট নেইমার এখন নিজেই ক্লাব ছাড়তে চান বলে জানিয়েছে আরএমসি স্পোর্ত। ফরাসি রেডিও মাধ্যমটি জানিয়েছে, কাছের মানুষের কাছে নেইমার কয়েকবারই বলেছেন, একটা ক্লাবে ভালো করতে হলে তার ‘ক্লাব তাকে ভালোবাসে, তাকে চায়’—এই অনুভূতিটা দরকার। কিন্তু পিএসজিতে তো সেটা নেইমার পাচ্ছেন না।

এছাড়া চোঁটের সঙ্গে লড়াই করে গত মৌসুমে যে নেইমার নিজের সেরা পারফরম্যান্স দিতে পারেননি সেটা তো নিজেরই ভালো জানা। গত মৌসুমে সব মিলিয়ে ২৮ ম্যাচ খেলে তিনি গোলের দেখা পেয়েছেন মাত্র ১৩টি।

ছবিটিতে রয়েছে ৪টি মহিলার মুখ, খুঁজে দেখুন

নেইমার অবশ্য এ গ্রীষ্মের দল বদলে ক্লাব ছাড়তে চাননি বলে জানায় আরএমসি। কারণ কাতার বিশ্বকাপকে সামনে রেখে তিনি নিজেকে প্রস্তুত করতে চান। ব্রাজিলের হয়ে এটি তার শেষ বিশ্বকাপ বলে ধারণ করা হচ্ছে। ফলে তার ক্যারিয়ারের জন্য ও ব্রাজিলের জন্য ২০২২ সালের বিশ্বকাপ আসর গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট। হাতেও খুব বেশি সময় নেই। আগামী ২১ নভেম্বর মাঠে গড়াবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ ২২তম আসর। এমন সময়ে তাই বর্তমান ক্লাব ছাড়া অন্য ক্লাবে যোগ দেয়া। সেখানে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ, আবহাওয়ার প্রভাব এসব কিছুর বিচারে তিনি ক্লাব ছাড়তে চাননি বলে সূত্রটির দাবি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬ জিতবে কে? ভবিষ্যৎবাণী দিল চার এআই চ্যাটবট

জুন 16, 2026
নেইমার জুনিয়র

নেইমারের ফেরা নিয়ে নতুন সংকটে ব্রাজিল

জুন 16, 2026
ইতিহাস গড়লো

বাংলাদেশে তৈরি জার্সি পরে ইতিহাস গড়লো কেপ ভার্দে

জুন 16, 2026
Latest News
বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬ জিতবে কে? ভবিষ্যৎবাণী দিল চার এআই চ্যাটবট

নেইমার জুনিয়র

নেইমারের ফেরা নিয়ে নতুন সংকটে ব্রাজিল

ইতিহাস গড়লো

বাংলাদেশে তৈরি জার্সি পরে ইতিহাস গড়লো কেপ ভার্দে

সন্তানের প্রত্যাশা

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

গ্রেপ্তার হননি

ক্রিকেটার নাঈমকে মারধরে মামলা হলেও গ্রেপ্তার হয়নি দুই পুলিশ

অর্থের অভাবে

অর্থের অভাবে মাকে মাঠে আনতে পারিনি: কেপ ভার্দের গোলরক্ষক

ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

বিশ্বকাপ

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

কুরাসাওকে ৭ গোল দিলো জার্মানি

বিশ্বকাপে আবারও ৭-১’র গল্প লিখল জার্মানি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa