বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা আবারও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফাইনাল খেলতে পাকিস্তানে যাচ্ছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের কারণে টুর্নামেন্ট মাঝপথে ছেড়ে দেশে ফিরতে হলেও শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে খেলার অনুমতি পেয়েছেন তিনি।

শুরুতে তাকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হলেও পিএসএলে ফেরার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়নি। তবে তার দল পেশোয়ার জালমি ফাইনালে পৌঁছালে পরিস্থিতি পরিবর্তন হয়। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নাহিদ রানাকে দলে চাইলে ফ্র্যাঞ্চাইজিটির অনুরোধের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত তাকে অনুমতি দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পেশোয়ার জালমির কর্ণধার জাভেদ আফ্রিদি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানান এবং লেখেন, পিএসএল ফাইনালে নাহিদ রানাকে খেলার সুযোগ করে দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞ।
উল্লেখ্য, এবারের পিএসএল নিলামে ৬০ লাখ রুপিতে নাহিদ রানাকে দলে নিয়েছিল পেশোয়ার জালমি। সুযোগ পেয়েই দারুণ পারফরম্যান্স দেখান এই তরুণ পেসার। দেশে ফেরার আগে তিনি ৫ ম্যাচে ৭টি উইকেট নেন এবং তার ইকোনমি রেট ছিল মাত্র ৫.৪২।
এরই মধ্যে কোয়ালিফায়ার ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে পেশোয়ার জালমি। আগামী ৩ মে অনুষ্ঠিতব্য ফাইনালে তাদের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। মুলতান সুলতান্স, হায়দরাবাদ কিংসম্যান এবং ইসলামাবাদ ইউনাইটেডের মধ্য থেকে একটি দল ফাইনালে খেলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


