কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয় তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রতিবছর ভর্তি ফি নেওয়া যাবে না-আদালতের এমন আদেশ অমান্য করে ভিন্ন উপায়ে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফি নেওয়ার অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়।
এমপিও নিয়ে তিনি বলেন, তড়িঘড়ি করে এর আগে যাচাই বাছাই করেছে। সেটা আমরা দেখব, পর্যালোচনা করে এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে।
এবার ট্যালেন্টপুল ও সাধারণ দুই গ্রেডে বৃত্তি পাচ্ছে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী। জুনিয়র বৃত্তি পরীক্ষায় সারাদেশে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী অংশ নেয়।
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
শিক্ষামন্ত্রী বলেন, সরকারি ও কিন্ডারগার্টেনের একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


