শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১৩ মার্চ থেকে শারজাহ এবং ১৪ মার্চ থেকে আবুধাবি রুটে ফ্লাইট চালু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইউএস-বাংলা

Advertisement

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির মধ্যে ভিসা–সংক্রান্ত নানা জটিলতায় প্রবাসী বাংলাদেশিরা অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন। বিশেষ করে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তারা দেশে এসে পরিবার–পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন কি না—তা নিয়ে উদ্বেগে রয়েছেন অনেকেই। এই পরিস্থিতিতে ভ্রমণ সুবিধা বাড়াতে নতুন করে ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এয়ারলাইন্সটি জানায়, ১৩ এপ্রিল থেকে সপ্তাহে চারদিন—শুক্রবার, রোববার, মঙ্গলবার ও বুধবার—ঢাকা থেকে শারজাহ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। আর ১৪ এপ্রিল থেকে সপ্তাহে তিনদিন—শনিবার, সোমবার ও বৃহস্পতিবার—ঢাকা থেকে আবুধাবি রুটে ফ্লাইট চলবে। এছাড়া প্রতি সোমবার চট্টগ্রাম থেকে আবুধাবির উদ্দেশে সরাসরি একটি ফ্লাইট পরিচালিত হবে।

ঢাকা থেকে শারজাহগামী ফ্লাইটগুলো রাত ৮টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে এবং শারজাহ থেকে ঢাকার উদ্দেশে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ফিরতি ফ্লাইট ছাড়বে।

অন্যদিকে ঢাকা থেকে আবুধাবিগামী ফ্লাইট শনিবার ও বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটে সরাসরি ছেড়ে যাবে। সোমবারের ফ্লাইটটি বিকেল ৩টা ৫৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবির উদ্দেশে যাত্রা করবে। এছাড়া সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে আবুধাবির উদ্দেশে সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। আবুধাবি থেকে ঢাকার উদ্দেশে ফিরতি ফ্লাইট স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে আসবে।

শারজাহ ও আবুধাবি রুটে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে রয়েছে ৪৩৬ আসনের তিনটি এয়ারবাস এ৩৩০-৩০০ এবং ১৮৯ আসনের নয়টি বোয়িং ৭৩৭-৮০০।

প্রসঙ্গত, ঢাকা থেকে দুবাই রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ গন্তব্য জেদ্দা, রিয়াদ ও মাস্কাট রুটেও নিয়মিত ফ্লাইট চলছে। খুব শিগগিরই ঢাকা থেকে দোহা রুটেও পুনরায় ফ্লাইট চালু করার পরিকল্পনা রয়েছে এয়ারলাইন্সটির।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.