বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের পুশ করা ভুল ইনজেকশনে দুই নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতার কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। অভিযুক্ত নার্সদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (১৫ মার্চ) সকালে বরিশার শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার নাক, কান ও গলা বিভাগে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাসপাতালে ভর্তি থাকা ৭নং বেডের রোগী সেফালী (৬০) ও ১০নং বেডের হেলানা (৪৫)।
নিহত সেফালী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাব্লুগঞ্জ গ্রামের মান্নানের স্ত্রী। এছাড়া হেলেনা বরিশালের কাশিপুর বিমানবন্দর থানা এলাকার মৃত বাবু হাওলাদের স্ত্রী।
নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, সেফালীর গালে টিউমার জাতীয় চিস্ট ও হেলেনা থাইরয়েডের সমস্যা নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। আজ রোববার তাদের দুইজনের অপারেশন হওয়ার কথা ছিল। সকালে ওই ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হাওলাদার তাদের দুইজনের শরীরে ভুলক্রমে নরকিউ (NorQ) এনেস্থেসিয়া ইনজেকশন প্রয়োগ করে বলে জানায় রোগীর স্বজনরা। এর ২ থেকে ৫ মিনিটের মধ্যে তাদের মৃত্যু হয়।
স্বজন ও অন্য রোগীরা জানায়, ভর্তি থাকা দুই নারী সেফালী ও হেলেনা সুস্থ স্বাভাবিক ছিল। ওই ইনজেকশন হাতে পুশ করার পরপরই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেছেন তারা।
এদিকে, এ ঘটনায় অভিযুক্ত নাক, কান ও গলা বিভাগের সিনিয় নার্স মলিনা রানী হালদার নিজের দোষ স্বীকার করে বলেন, কিভাবে কি হলো তা আমি বলতে পারছি না। এটা আমার ভুল হয়েছে। একই কথা বলেছেন সিনিয়র নার্স হেলেনাও।
শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানিয়েছেন, দুই রোগীর আজ অপরারেশন হওয়ার কথা ছিল। নার্সরা নিজেদের কাজে গাফলতি করেছে। তাই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আর যারা মারা গেছেন তাদের স্বজনদেরও আইনগত ব্যাবস্থা নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে ওই বিভাগের সহকারী অধ্যাপক ডা. আমিনুল হককে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


