ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে কাতার ও বাহরাইন থেকে শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পেন্টাগনের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এ তথ্য জানায় দ্য নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে শত শত মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বাহরাইন থেকেও বাহিনী সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে দেশটির নৌবাহিনীর ফিফথ ফ্লিট অবস্থান করছে।
মার্কিন বাহিনী এখনও ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিগুলোতে মোতায়েন রয়েছে।
ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা এবং তেহরানের পক্ষ থেকে অঞ্চলে থাকা মার্কিন বাহিনীর ওপর পাল্টা হামলার হুমকির প্রেক্ষাপটে এই প্রত্যাহারকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ইরান ও আশপাশের বিস্তৃত অঞ্চল তত্ত্বাবধান করা মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের মিশন প্রধান বলেন, ইরানের ওপর হামলা হলে এ অঞ্চলে শত্রু শক্তির সব ঘাঁটি, স্থাপনা ও সম্পদ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আল উদেইদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে প্রায় ১০ হাজার সেনা অবস্থান করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


