স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের দলগুলোর জন্য বাড়তি সুবিধা ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের পরিচালনাকারী সংস্থা ফিফা। কাতার বিশ্বকাপে প্রতিটি দল সর্বোচ্চ ২৬ জন ফুটবলার নিয়ে যেতে পারবে। করোনার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা। এর ফলে দলগুলো হাতে অনেক বেশি বিকল্প নিয়ে দল তৈরি করতে পারবে।

কাতার বিশ্বকাপ

Advertisement

আন্তর্জাতিক ফুটবলে কোনো দেশ একটি প্রতিযোগিতা বা একটি ম্যাচের জন্য ২২ জনের দল তৈরি করতে পারে। বিশ্বকাপ বা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে দলে ২৩ জন ফুটবলার রাখতে পারত অংশগ্রহণকারী দেশগুলো। এ বার সেই সংখ্যা বাড়িয়ে ২৬ করা হয়েছে।

বিশ্বকাপের প্রতিটি ম্যাচে প্রথম একাদশের বাইরে অতিরিক্ত ১৫ জন ফুটবলার থাকতে পারবেন রিজার্ভ বেঞ্চে। কোচ এবং অন্য কর্মকর্তাদের সংখ্যা হবে সর্বোচ্চ ১১ জন। এই ১১ জনের মধ্যে বাধ্যতামূলকভাবে রাখতে হবে দলের চিকিৎসককে। দলের বেঞ্চে এই ২৬ জনের বেশি কারো বসার অধিকার থাকবে না।

বেড়েছে পেঁয়াজের দাম

২০০২ বিশ্বকাপ থেকে প্রতিটি দল ২৩ জন ফুটবলার নিয়ে বিশ্বকাপ খেলতে যেত। করোনার কারণে ২০২০ সালে ইউরো কাপে উয়েফা প্রতিটি দলে ২৬ জন করে ফুটবলার রাখার সিদ্ধান্ত নেয়। উয়েফার দেখানো পথেই বার হাঁটল ফিফা। করোনা সংক্রমণের ভয়াবহতা কমলেও বিশ্বের সর্বত্রই এখনো কম-বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। সাবধানতা হিসেবেই বিশ্বকাপেও ফুটবলারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিলো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.