শেখ হাসিনার শাসনামলে র্যাবের হত্যাকাণ্ড নিয়ে নতুন তথ্য দিয়ে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া জানিয়েছেন, মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে র্যাব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটায়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ১০৪ জনকে গুম করে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণে এসব তথ্য দেন তিনি। গুম করে শতাধিক মানুষ খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য পেশ শেষ করেছেন সাবেক এ সেনাপ্রধান।
এরপর আসামী পক্ষ থেকে তাকে জেরা শুরু হয়েছে আগামী ১৮ ফেব্রুয়ারি জেরার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাবেক সেনাপ্রধান তার দ্বিতীয় দিনের সাক্ষ্য শেষে জেরা শুরু হয়। ট্রাইব্যুনাল অবশিষ্ট জেরার জন্য ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
আজ ট্র্যাইব্যুনালে প্রসিকিউসনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামীমসহ অপর প্রসিকিউটররা। অন্যদিকে জিয়াউল আহসানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও নাজনীন নাহার।
গত ১৪ জানুয়ারি এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার রয়েছেন। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


