এই পুরো রমজান মাসে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন নিয়ে এসেছে ‘সুলতান সোফেরা’, যা বাংলাদেশের প্রথম তুর্কি থিমযুক্ত ইফতার ও ডিনার বুফে। ট্রাস্ট ব্যাংক এবং টার্কিশ এয়ারলাইন্সের সাথে যৌথভাবে পরিচালিত এই বিশেষ আয়োজনটি তুরস্কের সমৃদ্ধ খাবার ও সংস্কৃতিকে তুলে ধরবে এবং ঢাকার ইফতারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন রমজান উপলক্ষে এই প্রথমবার সরাসরি তুরস্ক থেকে দুইজন প্রসিদ্ধ তুর্কি শেফ নিয়ে এসেছে, যাদের প্রত্যেকের ২০ বছরেরও বেশি রান্নার অভিজ্ঞতা রয়েছে, যারা তাদের অভিজ্ঞ খাবার সারা মাস জুড়ে পরিবেশন করবে।

ওনহান হাসান গাজিয়ান্তেপ চিরাচরিত তুর্কি ডেজার্ট বিশেষজ্ঞ এবং তিনি তৈরি করবেন অথেনটিক বাকলাভা ও কুনেফে।
অন্যদিকে, শেফ চেলিক আহমেত মেলিকগাজি তৈরি করবেন বিখ্যাত সব তুর্কি খাবার মেনু যেমন- শর্মা, তানতুনি, কাবাব এবং কোফতা, যা অতিথিদের তুরস্কের খাবারের স্বাদ ও আমেজ দেবে। এই উদ্যোগের লক্ষ্য হলো ঢাকায় এক অসাধারণ খাবার অভিজ্ঞতার পরিবেশ তৈরি করা,যা আমাদের অতিথিদের রমজানের সন্ধ্যাগুলোকে আরও রঙিন, আনন্দদায়ক এবং স্মরণীয় করে তুলবে। তুর্কি খাবারের পাশাপাশি বুফেতে আমাদের ঐতিহ্যবাহী খাবার ও ইফতার আয়োজনে থাকবে – যার মধ্যে আছে হালিম, বিরিয়ানি, উজি, খাবসা,কাবাব, জিলাপি, বাসবুসা আরও অনেক সুস্বাদু ও মিষ্টান্ন খাবার।
রমজানের উৎসবকে আরও আনন্দময় করতে রেডিসন ব্ লু ঢাকা ওয়াটার গার্ডেন বিশেষ অফার দিচ্ছে। নির্বাচিত ব্যাংক কার্ডে ৯৯৫০ টাকা (নেট) মূল্যে থাকছে ‘বাই ১ গেট ৩ (B1G3) অফার। এছাড়া একটি ‘ডাইন অ্যান্ড উইন’ ক্যাম্পেইন চলছে, যেখানে একজন ভাগ্যবান অতিথি টার্কিশ এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-তুরস্ক-ঢাকা রিটার্ন এয়ার টিকিট জেতার সুযোগ পাবেন। খাবারের পাশাপাশি এখানে একটি বিশেষ তুর্কি বাজার ব্যবস্থা করা হয়েছে। যেখানে সরাসরি তুরস্ক থেকে আনা সকল তুর্কি সাজসজ্জা, এক্সেসরিজ এবং লাইফস্টাইল পণ্য পাওয়া যাবে, যা অতিথিদের তুর্কি সংস্কৃতির ছোঁয়া দেবে। ‘সুলতান’স সোফেরা’-র মাধ্যমে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন ঐতিহ্য এবল সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে একটি চমৎকার রমজানের অভিজ্ঞতা উপহার দিচ্ছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
মূল বুফে ছাড়াও হোটেলের আরও অনেক আয়োজন রয়েছে, কর্পোরেট ইভেন্ট, পারিবারিক অনুষ্ঠান বা ব্যাক্তিগত ইফতারের জন্য ইফতার টেক-অ্যাওয়ে বক্স রয়েছে, যার দাম শুরু ৮৯৫০ টাকা (নেট) থেকে। হোটেল লবিতে একটি ‘ইফতার বাজার’ বসানো হয়েছে যেখান থেকে পরিবার বা বন্ধুদের জন্য আলাদাভাবে ইফতার কেনা যাবে। কর্পোরেট ইফতারের জন্য রয়েছে চমৎকার ব্যাংকুয়েট হল। পরিবারের সাথে শান্তিতে সময় কাটানোর জন্য রয়েছে বিশেষ ‘রমজান রিট্রিট’ রুম প্যাকেজ। রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন তার মানসম্মত সেবা এবং আতিথেয়তার জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই পবিত্র মাসে আমরা আপনাকে এক অনন্য অভিজ্ঞতায় আমন্ত্রণ জানাচ্ছি – যেখানে বিশ্বাস, স্বাদ, ঐতিহ্য এবং বিলাসবহুল এক দারুন অভিজ্ঞতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


