Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home রাফা সীমান্ত ক্রসিং পরীক্ষামূলকভাবে খুলল ইসরায়েল
আন্তর্জাতিক

রাফা সীমান্ত ক্রসিং পরীক্ষামূলকভাবে খুলল ইসরায়েল

By Rithe RoseFebruary 2, 20263 Mins Read
Advertisement

প্রায় দুই বছর পর বন্ধ থাকা গাজা ও মিশরের মধ্যকার রাফা সীমান্ত পরীক্ষামূলকভাবে খুলে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের একাধিক গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে বলে জানিয়েছে আল জাজিরা।

রাফা সীমান্ত ক্রসিং

ওই ক্রসিং ব্যবহার করে অসুস্থ ও আহত হাজারো ফিলিস্তিনি গাজার বাইরে যেতে অনেকদিন ধরেই আবেদন জানিয়ে আসছিল। পরীক্ষামূলক নিরাপত্তা যাচাইয়ের লক্ষ্যে রোববার ইসরায়েল ওই ক্রসিংটি খুলে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চলাকালে শনিবার গাজার উত্তর ও দক্ষিণ অংশে তেল আবিবের একাধিক বিমান হামলায় ৬ শিশুসহ অন্তত ৩১ ফিলিস্তিনি নিহত হওয়ার পর এ ক্রসিংটি খোলা হল। যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলায় একদিনে এত প্রাণহানি আর দেখেনি ফিলিস্তিনি ভূখণ্ডটি।

ইসরায়েলি খবরের কাগজ ইয়েদিওথ আরোনোথ জানিয়েছে, ‘পাইলট অভিযান’ হিসেবে রোববার সকাল থেকে গুরুত্বপূর্ণ এ ক্রসিংটি চালু আছে। সোমবার থেকে ক্রসিংটির দুই দিকেই লোক যাতায়াতের সুযোগ দেওয়া হবে বলেও আশা করা হচ্ছে।

আপাতত প্রতিদিন এ ক্রসিং দিয়ে দেড়শ জন গাজা ছাড়তে পারবেন, ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ফিরতে পারবেন ৫০ জনের মতো, বলেছে তারা।

ইসরায়েলের চ্যানেল ১২ অনামা নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে বলেছে, কর্তৃপক্ষ ইউরোপীয় ইউনিয়ন ও মিশরের প্রতিনিধিদের উপস্থিতিতে যাচাই ব্যবস্থা ও লোকজনের সীমান্ত পারাপারের একটি প্রোটোটাইপ চালু করেছে।

কিছু লোক হয়তো রোববারই ক্রসিংটি পার হতে পারবেন, তবে এই সংখ্যা দেড়শ হবে না, বলেছে তারা।

তবে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজকে এক নিরাপত্তা সূত্র বলেছে, রোববার গাজার কোনো বাসিন্দার রাফা ক্রসিং পার হওয়ার সম্ভাবনা নেই।

ইসরায়েলি সামরিক সংস্থা কোগাট বলেছে, এ ক্রসিং দিয়ে গাজায় প্রবেশের অনুমতি কেবল সেই ফিলিস্তিনিরাই পাবেন যারা দুই বছরের যুদ্ধের সময় ভূখণ্ডটি ছেড়ে চলে গিয়েছিলেন। গাজায় ঢোকার আগে তাদের ইসরায়েলের কাছ থেকে নিরাপত্তা অনুমোদনও নিতে হবে।

আর মিশরের অনুরোধে কেবল অসুস্থ আর আহতরাই তাদের সঙ্গীসহ গাজা ছাড়ার অনুমতি পাবেন।

ক্রসিংয়ের গাজা অংশে হলুদ সীমারেখার কাছে ইসরায়েল একটি সামরিক চেকপয়েন্টও বসাবে বলে জানিয়েছে হারেৎজ। মিশর অবশ্য শুরু থেকেই সীমান্ত বা এর কাছে ইসরায়েলি চেকপয়েন্টের বিরোধিতা করে আসছে।

ইসরায়েল বলছে, তারা গাজা ও মিশরের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ রাফা সীমান্তটি সীমিত আকারে খুলেছে যেন ভূখণ্ডটি বাসিন্দারা আসা-যাওয়ার সুযোগ পায়।

ফিলিস্তিনি বেসামরিক বিষয়াদি দেখভালের দায়িত্বে থাকা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিষদ কোগাট বলেছে, “যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে ও রাজনৈতিক মহলের নির্দেশনা অনুযায়, কেবল বাসিন্দাদের সীমিত আকারে যাতায়াতে আজ রাফা ক্রসিংটি খুলে দেওয়া হল। এর অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন সীমান্ত সহায়তা মিশন ইইউবিএএম, মিশর ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে একটি প্রাথমিক পাইলট ধাপ চালু হয়েছে। এই প্রস্তুতি শেষ হওয়ার পর দুই দিকেই বাসিন্দাদের পারাপার শুরু হবে।”

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এখনই গাজার প্রায় ২০ হাজার বাসিন্দার জরুরিভিত্তিতে চিকিৎসা দরকার বলে জানিয়েছে আল-জাজিরা। ইসরায়েল প্রতিদিন দেড়শ জনকে বের হওয়ার সুযোগ দিলে কারও কারও ক্ষেত্রে চিকিৎসক পর্যন্ত পৌঁছাতে তিন বছর বা তারও বেশি সময় লেগে যাবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
রাফা সীমান্ত ক্রসিং
Rithe Rose
  • Website
  • X (Twitter)
  • Instagram

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.

Related Posts
খামেনি

তেহরানে আক্রমণ আঞ্চলিক সংঘাতে রূপ নেবে : খামেনি

February 2, 2026
জাহাজ

৪০ দিনের বেশি বহির্নোঙরে অবস্থান, ১৩ জাহাজকে জরিমানা

February 2, 2026
ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?

February 1, 2026
Latest News
খামেনি

তেহরানে আক্রমণ আঞ্চলিক সংঘাতে রূপ নেবে : খামেনি

জাহাজ

৪০ দিনের বেশি বহির্নোঙরে অবস্থান, ১৩ জাহাজকে জরিমানা

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?

কবে থেকে শুরু রোজা

রোজা কবে শুরু, জানালেন জ্যোতির্বিদরা

ভারতে আরেক প্রাণঘাতী ভাইরাস

এবার ভারতে আরেক প্রাণঘাতী ভাইরাসের হানা,সতর্কতা জারি

হরমুজ প্রণালী

হরমুজ প্রণালী বন্ধ করে দিলে কী হতে পারে, কেন এতো গুরুত্বপূর্ণ এই প্রণালী

কবে থেকে শুরু হবে রোজা

জ্যোতির্বিদরা জানালেন, কবে থেকে শুরু হবে রোজা

ঢাকা–ওয়াশিংটন

ঢাকা–ওয়াশিংটন চুক্তিতে কমবে পাল্টা শুল্ক

ট্রাম্প

ভেনেজুয়েলা থেকে তেল আমদানি করবে ভারত : ট্রাম্প

পবিত্র রমজান মাস

পবিত্র রমজান মাস শুরু হতে পারে কবে?

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.