স্পোর্টস ডেস্ক : ফাইনাল হারার পর রাগে টিভি ভাঙার সংস্কৃতি ভারতে একেবারেই নতুন না। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হারের পরও টিভি ভেঙে নিজের রাগ আর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান ভারতীয় ক্রিকেটের সমর্থকরা। এবারের বিশ্বকাপ শেষেও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ভারতের বিভিন্ন প্রদেশ থেকেই আসতে শুরু করেছে টিভি ভাঙার খবর।

টিভি ভাঙছেন

Advertisement

পুরো টুর্নামেন্টে দাপট দেখিয়ে টানা ১০ ম্যাচ জিতেছিল রোহিত শর্মা এন্ড কোং। শতভাগ জয়ের রেকর্ড নিয়েই ফাইনালে মাঠে নেমেছিল ম্যান ইন ব্লুরা। কিন্তু ফাইনালেই যেন খেই হারিয়ে ফেলল তারা। বিশ্বকাপে প্রথমবারের মত পরীক্ষায় পড়তে হলো ভারতের মিডল অর্ডারকে। আর সেখানে বলতে গেলে পুরোপুরি ব্যর্থ হয়েছে ভারত।

২৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ট্রাভিস হেডে ভর করে অনায়াস এক জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচ শেষের আগেই মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সমর্থকরা। আর ম্যাচ শেষে বিভিন্ন জায়গা থেকে আসতে থাকে টিভি ভাঙার খবর। ফাইনালে এসে ভারতের ৬ উইকেটের পরাজয় যেন মেনেই নিতে পারছেন না সাধারণ সমর্থকরা।

আর তাদের এই রাগ-ক্ষোভের শিকার হচ্ছে টিভি। শুরুতে তেমন খবর না এলেও, ধীরে ধীরে বাড়তে থাকে টিভি ভাঙচুরের ঘটনা। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, ‘ধন্যবাদ রোহিত, ধন্যবাদ বিরাট’ বলতে বলতেই নিজের টিভিতে আঘাত করছেন এক সমর্থক। অরুণাচল প্রদেশের আরেক ভিডিওতে টিভি ফেলে দিতে দেখা গিয়েছে অন্য এক সমর্থককে। আবার অনেকে টিভি ভাঙার ছবি দিয়ে লিখেছেন আর কখনো ক্রিকেটই দেখবেন না তিনি।

এতো গেল, কেবল টিভি ভাঙার খবর। ফাইনালের হারের পর কষ্টে মুখে লুকিয়েছেন অনেকেই। বিশেষ করে শিরোপা উল্লাসের জন্য যারা আগেই আতশবাজি বা পটকা কিনে রেখেছিলেন, তারাও পুরোদমে হতাশ হয়েছেন। অনেকে কষ্টের টাকায় কেনা আতশবাজি পুড়িয়েছেন অস্ট্রেলিয়ার সমর্থনে।

১০ দিনে মোটরসাইকেল চালানো শিখলেন জিতের নায়িকা

এর আগে ম্যাচ হারের পর ভারতের খেলোয়াড়দের বাড়িতে হামলার ঘটনাও দেখা গিয়েছিল। তবে সেসবের তুলনায় এবার প্রত্যাশা বেশি থাকলেও এমন আচরণ আগের মত দেখা যায়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.