টালিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যুর ঘটনায় এখনো রহস্য ও শোক কাটেনি। শুটিংয়ের সময় সমুদ্রসৈকতে পানিতে ডুবে তার মৃত্যু হওয়ায় ইন্ডাস্ট্রিজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যু সহকর্মী, ভক্ত এবং পুরো চলচ্চিত্র অঙ্গনে গভীর শূন্যতা তৈরি করেছে।

এই ঘটনার পর প্রতিদিনই বিভিন্ন শিল্পী নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন টালিউড অভিনেত্রী পাওলি দাম। তিনি জানান, এই ঘটনা শুধু দুঃখজনক নয়, বরং ইন্ডাস্ট্রির একটি কঠিন বাস্তবতাকেও তুলে ধরেছে। তার মতে, একজন শিল্পী হিসেবে অনেক আগেই এই ধরনের নিরাপত্তা ও সমস্যাগুলো নিয়ে কথা বলা উচিত ছিল।
পাওলি দাম আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা ইচ্ছাকৃত নয়, তবে এর দায় এড়ানোর সুযোগ নেই। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সে জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। পাশাপাশি তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
তিনি ইন্ডাস্ট্রির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন। তার মতে, এত বড় একটি ইন্ডাস্ট্রিতে শিল্পীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও সুবিধা না থাকা অত্যন্ত লজ্জাজনক। শুটিংয়ের সময় শিল্পীদের প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে হয়—কখনো পানিতে, কখনো জঙ্গলে। এই ঝুঁকির তুলনায় নিরাপত্তার ব্যবস্থা খুবই অপ্রতুল।
পাওলি দাম বলেন, রাহুলের মৃত্যু আমাদের আবারও মনে করিয়ে দিয়েছে যে, একজন শিল্পীর প্রতিভার পাশাপাশি তার জীবন ও নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয়, এই ঘটনার পর ইন্ডাস্ট্রি কতটা সচেতন হয় এবং বাস্তব পরিবর্তন আনতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


