Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ইসরাইলের বিরুদ্ধে রায় দিলেন ভারতীয় বিচারক
আন্তর্জাতিক ওপার বাংলা

ইসরাইলের বিরুদ্ধে রায় দিলেন ভারতীয় বিচারক

By Shamim RezaMay 28, 20242 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গত কয়েকমাস থেকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে অনেক দেশ। বন্ধু আমেরিকাও চেষ্টা করেছে। তবে শেষ পর্যন্ত রাজি করাতে পারেনি নেতানিয়াহুকে। তবে ইসরাইলের বিরুদ্ধে ভারতীয় বিচারক রায় দিয়ে নতুন করে আলোচনায় এসেছে ভারত।

israel and india

অনেকের ধারণা, ফিলিস্তিন-ইসরাইল সংঘাতে ভারত কোনো পক্ষ না নিলেও ইসরাইলের বিরুদ্ধে রায় দিয়ে কী বার্তা দিয়ে রাখল নয়াদিল্লি?

শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত গাজা ভূখণ্ডের দক্ষিণ সীমান্তবর্তী শহর রাফায় হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছে ইসরাইলকে।

ইসরাইল অবশ্য আন্তর্জাতিক আদালতের এই রায়কে উড়িয়ে দিয়েছে। ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা।
তার ভিত্তিতেই আন্তর্জাতিক আদালত শুক্রবার জানায়, ইসরাইলকে অবিলম্বে গাজা ভূখণ্ডে প্রাণঘাতী হামলা বন্ধ করতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনিদের যাতে কোনো ক্ষতি না হয়, সে দিকেও নজর রাখতে হবে নেতানিয়াহুর দেশকে।

আন্তর্জাতিক বিচারালয়ের মোট ১৫ জন বিচারকের মধ্যে ১৩ জনই ইসরাইলের বিরুদ্ধে রায় দেন। ওই বিচারকমণ্ডলীর মধ্যে থাকা ইসরাইল এবং উগান্ডার এক বিচারক কেবল বিরুদ্ধে মত দেন।

এই ১৩ জন বিচারকের এক জন হলেন দলবীর ভান্ডারি। তিনি ছিলেন আন্তর্জাতিক আদালতে ভারতের প্রতিনিধি। দলবীরও অন্য ১২ জন বিচারকের সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে রায় দেন।

দলবীরের জন্ম ১৯৪৭ সালে, রাজস্থানের জোধপুরে। আইনজীবী হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন তিনি। হয়েছিলেন বোম্বায় হাই কোর্টের প্রধান বিচারপতি। পদোন্নতি হওয়ার পর ২০০৫ সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হন।

২০১২ সাল থেকে আন্তর্জাতিক বিচারালয়ের সঙ্গে যুক্ত দলবীর। গণহত্যার অভিযোগ, পরমাণু নিরস্ত্রীকরণ, সার্বভৌমত্ব অধিকার লঙ্ঘনের অভিযোগ-সহ একাধিক আন্তর্জাতিক মামলা শুনেছেন তিনি।

২০১৪ সালে দলবীরকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করে ভারত সরকার। দলবীর যে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আইনের ডিগ্রি অর্জন করেন, শিকাগোর সেই নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় তাকে ১৫০ বছরের শ্রেষ্ঠ ১৫ জন সাবেকের তালিকায় রেখেছে।

শুক্রবার রাষ্ট্রপুঞ্জের নিয়ন্ত্রণাধীন আন্তর্জাতিক আদালত জানিয়েছে, গণহত্যায় অভিযুক্ত ইসরাইল।

বিশ্বের শীর্ষ আদালতটির তরফে আরও জানানো হয়েছে, গাজায় মিশর লাগোয়া রাফা সীমান্তের কাছে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে যুদ্ধ স্থগিত রাখতে হবে ইসরাইলকে।

নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগ শহরে অবস্থিত এই আদালতের প্রেসিডেন্ট নওয়াফ সালাম জানিয়েছেন, রাফার বর্তমান পরিস্থিতি ভয়াবহ। কিন্তু আদালতের রায় মেনে চলতে বাধ্য করার বিষয়ে কোনো পরিকাঠামো বা আন্তর্জাতিক বিধি এখনো পর্যন্ত নেই। আইনের এই ফাঁককেই আপাতত হাতিয়ার করছে ইসরাইল। সে দেশের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের বক্তব্য, তারা আদালতের কোনো নির্দেশই মানবেন না।

ভারত অবশ্য ইসরাইল-হামাস সংঘাতে সরাসরি কোনো পক্ষ নেয়নি। তবে সম্প্রতি বিএসএফ-এর একটি আলোচনাসভায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ইসরাইলের প্রশংসা করেছেন।

টাকার বিনিময়ে জন্ম, সন্তান তৈরির কারখানা হয়ে যাচ্ছে এই দেশ

ডোভালের বক্তব্য, হামাস কিংবা অন্য ‘সন্ত্রাসবাদীদের’ হামলা সত্ত্বেও ইসরাইল তাদের সীমান্তকে সুরক্ষিত রাখছে। ইসরাইলের এই সাফল্যের নেপথ্যে তাদের ‘গুপ্তচর সংস্থা’র বিশেষ অবদান রয়েছে বলে জানিয়েছেন ডোভাল।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘ভারতীয় আন্তর্জাতিক ইসরাইল ও ভারত ইসরাইলের ওপার দিলেন বাংলা বিচারক বিরুদ্ধে রায়,
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

February 5, 2026
সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

February 5, 2026
ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

February 5, 2026
Latest News
ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.