জুমবাংলা ডেস্ক : রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, এক সময় রেলটিকিট কালোবাজারি থাকলেও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কালোবাজারি বন্ধ হয়েছে। আশা করি চিরতরে টিকিট কালোবাজারি বন্ধ হবে।

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম

Advertisement

শুক্রবার বিকেলে মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গনের স্মৃতি বিজড়িত স্থান মেহেরপুর জেলার গাংনী উপজেলার ষোলটাকা গ্রামে পরিদর্শনের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সময় ষোলটাকা গ্রামের কথা বলতে গিয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন মন্ত্রী।

জিল্লুল হাকিম বলেন, যুদ্ধের সময় আমি এই ষোলটাকা গ্রামে রাতযাপন করেছি। দেশের স্বাধীনতায় বড় একটা ভূমিকা ছিল এই গ্রামের মানুষের।

চুয়াডাঙ্গার দর্শনা হয়ে মুজিবনগর থেকে মেহেরপুর রেললাইন স্থাপনের অগ্রগতির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এ রেললাইন স্থাপন কাজ দ্রুত শুরু হবে। প্রক্রিয়া চলছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২ টার সময় রেলমন্ত্রী সড়ক পথে মেহেরপুরে এলে, তাকে মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি ডাক্তার এএসএম নাজমুল হক সাগর ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী।

এ সময় জেলা পুলিশের পক্ষ থেকেও মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে দুপুর ৩ টার দিকে মন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করেন। সবশেষে তিনি মুক্তিযুদ্ধকালীন রণাঙ্গনের স্মৃতি বিজড়িত ষোলটাকা গ্রাম ও গ্রামসংলগ্ন নোনা বিল এলাকা পরিদর্শন করেন। এ সময় মুক্তিযুদ্ধের সময় সহযোগিতাকারী পরিবারের সদস্যরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.