জুম-বাংলা ডেস্ক : সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও এম এ মান্নানের মুক্তির প্রতিবাদে মশাল মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ। আজ বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এই মিছিল অনুষ্ঠিত হয়।

mosal michil

Advertisement

মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আওয়ামী লীগের যেসব দোসর ঘাপটি মেরে রয়েছে, তাদের চিহ্নিত করতে হবে। বিচার বিভাগ ও প্রশাসনে যেসব শপথবদ্ধ মুজিববাদী রয়েছে তাদের সরিয়ে দিতে হবে।

তিনি বলেন, ‘কেন সাবের হোসেন চৌধুরী ও এম এ মান্নানকে আটক করা হলো? কেনই-বা ক্লিন ইমেজের দাবি করে মুক্তি দেওয়া হলো? এর মাধ্যমে তো আওয়ামী লীগ সাহস পেয়ে যাবে। তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগের প্রতি সফট কর্নার রয়েছে। আওয়ামী লীগ মাঠে নেমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে।

এ ক্ষেত্রে গণ-অভ্যুত্থান ব্যর্থ হলে কিন্তু এই সরকারকে তার দায় নিতে হবে।’ তিনি আরো বলেন, ‘আমরা ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিপ্লব চালিয়ে এসেছি। আমরা কখনোই কোনো সরকারের দালালি করিনি। আমরা এই সরকারেরও দালাল হবো না।

তাদের রাষ্ট্র সংস্কারে আমরা সহযোগিতা করব, একই সঙ্গে তারা ভুল করলে সমালোচনা করব। এই সরকারকে রাষ্ট্র সংস্কার করতেই হবে। এর আগে তাদের সরানো যাবে না। তবে তারা যদি মনে করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে না, তাহলে কিন্তু আমরা মেনে নেব না। আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টির বিষয়ে ছাত্র-জনতার জিরো টলারেন্স।

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা বলেন, ‘সাবেরের মতো ফ্যাসিবাদের দালালরা জামিনে বের হয়ে এলে, মান্নানের মতো খুনের পরিকল্পনাকারীরা জামিন পেলে গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে। আওয়ামী লীগ আবার পুনর্জীবিত হবে। আমাদের সবার জেল-ফাঁসি হবে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তার দোষরদের কোনো জামিন দেওয়া চলবে না। দেশ সংস্কারের পরে জাতীয় নির্বাচন হয়ে গেলে সেটা ভাবা যেতে পারে।’

অন্যায়ভাবে অমুসলিমের ক্ষতি সাধনের শাস্তি

তিনি বলেন, ‘যে বিচারকরা তাদের জামিন দিয়েছেন তাদের বরখাস্ত করতে হবে। প্রশাসন, বাণিজ্য, বিশ্ববিদ্যালয়সহ সব জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরদের উৎপাত করতে হবে। নয়তো ঊর্মি তাবাসসুমের মতো ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা গোখরা সাপের মতো ছোবল দেবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.