সঠিক ইতিহাস রচনা করে তা জাতি ও বিশ্বের সামনে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজনীতিবিদ যখন ইতিহাসবিদ হয়ে যায়, সেটি আর ইতিহাস থাকে না; প্রোপাগান্ডা হয়ে যায়। আর প্রোপাগান্ডা কখনো দীর্ঘস্থায়ী হয় না।

শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইতিহাস রচিত হতে হবে পেশাদার ইতিহাসবিদদের মাধ্যমে। এর একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া আছে। তথ্য সংগ্রহ, সোর্স যাচাই এবং গবেষণার মধ্য দিয়েই প্রকৃত ইতিহাস বেরিয়ে আসে। সত্যিকারের ইতিহাস রচনার জন্য সঠিক তথ্য উপলব্ধি করার দায়িত্ব ইতিহাসবিদদেরই নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখন দেশ গড়ার সময়। পুরো রমজান মাস সরকার কাজ করেছে। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে এবং সরকার এই সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
জ্বালানি তেল নিয়ে জনমনে তৈরি হওয়া উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, মানুষের মধ্যে ‘প্যানিক’ কাজ করছে, এটা হতে দেওয়া যাবে না। তিনি আরও যোগ করেন, তেল নিয়ে কিছু কালোবাজারির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সঙ্কট কাটিয়ে উঠতে তিনি সবাইকে সরকারকে সহযোগিতা করার আহবান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


