জুমবাংলা ডেস্ক : রাষ্ট্রীয় প্রশাসনে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। ক্যাডার, জেলাপ্রশাসক এ ধরনের শব্দগুলো বাদ দেওয়ার সুপারিশ করবে তারা। সেই সঙ্গে সরকারি চাকরিজীবীরা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না বলেও আশা করে কমিশন।

Logo

Advertisement

রবিবার (১ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এসব কথা জানান।

আমলারাই আমলাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জানিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান বলেন, সরকারি চাকরিজীবীরা যেন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত বা রাজনৈতিক কথা না বলতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে সংস্কার কমিশন। আমলারাই আমলাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে।

এসিল্যান্ড ও রেজিস্ট্রি অফিসে সবচেয়ে বেশি দুর্নীতি হয় উল্লেখ করে জনপ্রশাসন সচিব ড. মোখলেস উর রহমান বলেন, এখনও সেখানে ঘুষ দেওয়া-নেওয়া পরিস্থিতি চলছে। রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় সরকারি অফিসে সেবা কেমন হওয়া উচিত এবং তাদের অভিজ্ঞতা জানতে গণশুনানি করে কমিশন।

৫ আগস্ট বঙ্গভবনে যা ঘটেছিল, প্রত্যক্ষদর্শীর বর্ণনা

সাধারণ মানুষের মতামত ও চাওয়ার ভিত্তিতে প্রশাসনের পরিবর্তনের সুপারিশ করা হবে। নির্ধারিত সময় ডিসেম্বরের মধ্যে সুপারিশ করবে কমিশন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.