তারেক রহমান বলেছেন, দুর্নীতি ও সন্ত্রাস দমনে কোনো ধরনের আপস করা হবে না। অপরাধ দমনে রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীকেই মূল বিবেচনায় নিতে হবে পুলিশকে।

অপরাধী

Advertisement

সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়-এর ‘শাপলা’ হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার পুলিশ বাহিনীকে একটি প্রকৃত জনবান্ধব বাহিনীতে রূপ দিতে চায়। পুলিশ প্রশাসনই সরকারের প্রতিচ্ছবি। তাই দুর্নীতি কিংবা সন্ত্রাসের ঘটনাকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, ব্যক্তির অপরাধ হিসেবেই দেখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে দেশ সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক রাষ্ট্র গঠনের পথে আরও এগিয়ে যাবে। তিনি পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং যেকোনো পরিবেশে কাজ করার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, পেশাদারিত্বের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। সততা, মেধা ও দক্ষতাই হবে পুলিশ সদস্যদের নিয়োগ, বদলি ও পদোন্নতির মূল ভিত্তি।

তারেক রহমান বলেন, জনগণ সরকারকে কীভাবে মূল্যায়ন করবে, তার অনেকটাই নির্ভর করে পুলিশের আচরণ ও ভূমিকার ওপর। এজন্য পুলিশ সদস্যদের মানবিক গুণাবলি অর্জন করতে হবে।

তিনি বলেন, “আমরা কেউই চিরস্থায়ী নই। পৃথিবীর কোথাও কোনো ক্ষমতা বা পদ স্থায়ী নয়। জনপ্রশাসন কিংবা পুলিশ প্রশাসনের পদও কারও জন্য স্থায়ী নয়।”

বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এবং পদ্মা সেতু প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় না হলে দেশের অন্যান্য খাতেও আরও উন্নত কাজ করা সম্ভব হতো।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.