Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় চালু করার বিষয়ে একমত’
জাতীয়

‘রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় চালু করার বিষয়ে একমত’

By Mynul Islam NadimJanuary 27, 20262 Mins Read

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় চালু করার বিষয়ে একমত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তিনি গণভোট প্রচারের অংশ হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় এই তথ্য জানান।

তত্ত্বাবধায়ক

অধ্যাপক আলী রিয়াজ বলেন, “২৪ জুলাই গণতন্ত্রের মুক্তি কারও দান নয়; এটি আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে অর্জিত। তাই এই সনদ বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব।” তিনি আরও বলেন, “বিচার বিভাগ স্বাধীন না হলে বিচার ব্যবস্থা বিভিন্নভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, এক ব্যক্তির (শেখ হাসিনা) ইচ্ছায় দেশের জনগণের ভোট দেওয়ার অধিকার দীর্ঘদিন ধরে সীমিত ছিল। “এটি এখনো সংবিধানে বিদ্যমান। আপনি যদি এটি বজায় রাখতে চান, সেই সুযোগ আছে; আর পরিবর্তন করতে চাইলে সেই সুযোগও রয়েছে।”

Advertisement

অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে এসেছে যে, একজন ব্যক্তি কেবলমাত্র ১০ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। এটি কোনো কমিশনের চাপের ফল নয়, বরং ৩০টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনার মাধ্যমে নথিভুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনতে হলে ‘জুলাই জাতীয় সনদে’ যা আছে তা গণভোটের মাধ্যমে গ্রহণ করতে হবে। পাশাপাশি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের বিষয়েও রাজনৈতিক দলগুলো একমত হয়েছে।

মতবিনিময় সভায় তিনি গণভোট নিয়ে কিছু পক্ষের অপপ্রচারের কথাও উল্লেখ করেন। সভায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa