পুঁজিবাজারের বহুল আলোচিত ও বিতর্কিত নাম জাভেদ অপগেনহেফেন। একদিকে প্যারিসে ২৭০ কোটি টাকা ব্যয়ে রাজকীয় বিয়ে, অন্যদিকে দেশের ব্যাংকের টাকা আত্মসাৎ করে ‘ঋণ খেলাপি’। বকেয়া ঋণ আদায়ে এবার তার বনানীর বিলাসবহুল বাড়িটি ক্রোক করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।

ঋণ খেলাপির দায়ে

Advertisement

সম্প্রতি দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে ছবিসহ একটি ‘সতর্কীকরণ গণবিজ্ঞপ্তি’ প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। যেখানে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস এস স্টিল লিমিটেডের চেয়ারম্যান জাভেদ অপগেনহেফেনের মালিকানাধীন বনানীর ১৮ নম্বর রোডের ৩৬ নম্বর প্লটের বাড়িটি ক্রোক করার আদেশ প্রচার করা হয়।

ব্যাংকের কঠোর পদক্ষেপ

ইস্টার্ন ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এস এস স্টিল লিমিটেডের বকেয়া ঋণ আদায়ের লক্ষ্যে অর্থ ঋণ আদালত-০৩, ঢাকায় ২৬৭৩/২৪ নম্বর মামলা দায়ের করা হয়। আদালতের আদেশ মূলে (১৬/০৩/২০২৫) জাভেদ অপগেনহেফেনের মালিকানাধীন বনানী আবাসিক এলাকার ৫ কাঠা জমির ওপর নির্মিত সব স্থাপনা ক্রোক করা হয়েছে। বর্তমানে ওই সম্পত্তিতে ব্যাংকের পক্ষ থেকে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে এবং এই সম্পত্তি সংক্রান্ত যেকোনো লেনদেনকে সম্পূর্ণ অবৈধ ও আদালত অবমাননার শামিল বলে ঘোষণা করা হয়েছে।

বিলাসবহুল জীবন ও বিতর্কিত বিয়ে

জাভেদ অপগেনহেফেন কেবল একজন ব্যবসায়ী নন, তিনি পুঁজিবাজারের ‘মাফিয়া’ হিসেবেও পরিচিত। ২০২৩ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে অপেরা গার্নিয়ার ও পার্ক দে বাগাটেলে আয়োজিত তার বিয়ে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। দুবাইয়ের ভারতীয় বংশোদ্ভূত ইনফ্লুয়েন্সার রোজেমিন মাধবজিকে বিয়ে করতে তিনি খরচ করেছিলেন প্রায় ২৫ মিলিয়ন ইউরো বা ২৭০ কোটি টাকা। অনুষ্ঠানে মনীশ মালহোত্রা এবং ফারাজ মাননের মতো বিখ্যাত ভারতীয় ডিজাইনারদের পোশাক পড়েছিলেন। বিশ্বখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-এর মধ্যপ্রাচ্য সংস্করণে এই বিয়ের জাঁকজমকপূর্ণ ফিচার প্রকাশিত হলেও কৌশলে সেখানে তিনি তার বাংলাদেশি পরিচয় ও ব্যবসার উৎস গোপন রেখেছিলেন।

প্যারিসের সেই রাজকীয় বিয়েতে উপস্থিত ছিলেন বাংলাদেশের তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়ী পরিবারের সদস্যরা। সালমান এফ রহমানের ছেলে, প্রয়াত মেয়র আনিসুল হকের ছেলে, আজিজ খানের মেয়েসহ দেশের শীর্ষ ধনাঢ্য পরিবারের সন্তানদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য ছিল, চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার পলাতক আসামি আজিজ মোহাম্মদ ভাইয়ের উপস্থিতি।

পুঁজিবাজারে আধিপত্য ও পারিবারিক অবস্থা

জাভেদ কেবল এস এস স্টিল নয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং সিরামিক এবং জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের সাথেও ওতপ্রোতভাবে জড়িত। অভিযোগ রয়েছে, স্টক ম্যানিপুলেশন ও কৃত্রিমভাবে শেয়ার দর বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তার মূল লক্ষ্য। জাভেদের বাবা তৌহিদুল চৌধুরী যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার মুনা তাসনিমের স্বামী। তৌহিদুল ও তার প্রথম স্ত্রীর সন্তান জাভেদ।

বিনিয়োগকারীদের ক্ষোভ

সাধারণত ব্যাংকগুলো ঋণের দায়ে সম্পত্তি ক্রোকের খবর দিলেও বাড়ির ছবিসহ এমন ‘পাবলিক নোটিশ’ খুব একটা দেখা যায় না। ইস্টার্ন ব্যাংকের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অনেকে। বিনিয়োগকারীদের দাবি, শুধু বাড়ি ক্রোক নয়, পুঁজিবাজারে জাভেদের কারসাজির তদন্ত করে লুটে নেওয়া অর্থ উদ্ধার এবং তাকে আইনের আওতায় আনা এখন সময়ের দাবি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.