Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রাজশাহীতে পুলিশ কর্মকর্তাকে কান ধরিয়ে রাখল বিক্ষুব্ধ জনতা
জাতীয়

রাজশাহীতে পুলিশ কর্মকর্তাকে কান ধরিয়ে রাখল বিক্ষুব্ধ জনতা

By Mynul Islam NadimJanuary 26, 20262 Mins Read

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার ঘটনায় উত্তেজিত জনতার হাতে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) কান ধরে দাঁড়িয়ে থাকতে বাধ্য করার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় উপজেলার পোল্লাপুকুর এলাকায় এই অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়।

পুলিশ

Advertisement

ঘটনার সময় বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) জনতার ক্ষোভের মুখে পড়তে হয়। তাকেও অবরুদ্ধ করে রাখা হয় এবং অশালীন ভাষায় গালাগাল করা হয় বলে জানা গেছে।

স্থানীয়দের একাংশ অভিযোগ করেছেন, দুর্ঘটনার পর পুলিশ ইচ্ছাকৃতভাবে বাসচালককে পালিয়ে যেতে সহায়তা করেছে। তবে পুলিশ এসব অভিযোগ অস্বীকার করে বলছে, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চালক বাস ফেলে পালিয়ে যায়। পরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়িয়ে পুলিশকে জনরোষের মুখে ফেলা হয়। পুলিশ জানায়, তারা কার্যত একটি ‘মব পরিস্থিতির’ মধ্যে পড়ে গিয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে রাজশাহী–নাটোর মহাসড়কের পোল্লাপুকুর এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রাণ হারান। আহত আরও ৬ থেকে ৭ জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে একজন নারী ও একজন পুরুষের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহত শিক্ষার্থীর সহপাঠী ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেলপুকুর থানার ওসিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে তারা বিক্ষুব্ধ জনতার তীব্র প্রতিবাদের মুখে পড়েন।

একপর্যায়ে জনতা দাবি তোলে, পুলিশ চালককে পালাতে সহযোগিতা করেছে। এ অভিযোগের জেরে থানার এক এসআইকে কান ধরে দাঁড় করিয়ে রাখা হয় এবং ওসিকেও অবরুদ্ধ করে রাখা হয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, দুর্ঘটনার পর চালক বাসটি একটি ফিলিং স্টেশনে রেখে পালিয়ে যায়। পুলিশ পৌঁছানোর আগেই এসব ঘটে। পরে গুজব ছড়িয়ে পুলিশকে হেনস্তা করা হয়, যার কোনো ভিত্তি নেই।

তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওসি ও এসআইকে নিরাপদে উদ্ধার করেন। দুর্ঘটনার ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। নিহত পরিবারের পক্ষ থেকে মামলা না হলেও পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট বাসটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

June 27, 2026
us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

June 27, 2026
asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

June 27, 2026

Latest News

এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

তথ্য প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য প্রতিমন্ত্রী

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে ক্যামেরা স্থাপনের নির্দেশ

Logo

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামীকাল

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

৮ হাজার শ্রমিকের কাজে যোগদানের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আশ্বাস

এইচএসসি

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

News

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে : পররাষ্ট্রমন্ত্রী

কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa