জুমবাংলা ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে নারী প্রতিকৃতির মাথায় হিজাব পরানোর ছবি ভাইরাল হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করেছে ঢাবি প্রশাসন।

Raju

Advertisement

রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গভীর রাতে কয়েকজন যুবক মাস্ক পরে মোটরসাইকেলে এসে এই হিজাব পরিয়ে রাজু ভাস্কর্য থেকে দ্রুত পালিয়ে যায়। পরে রাত দেড়টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার ও তারিকুল ইসলাম এসে প্রতিকৃতি থেকে হিজাবটি সরিয়ে নেন।

এ বিষয়ে তারিকুল বলেন, রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে কালো কাপড় পরানো গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য ফ্যাসিস্ট শক্তিগুলো চতুর্মুখী ষড়যন্ত্রের অংশ। এর মাধ্যমে তারা সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা করেছে। আওয়ামী ফ্যাসিস্ট ষড়যন্ত্রের বিষয়ে বিপ্লবী ছাত্রজনতাকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি বলেন, সেই কালো কাপড় তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলা হয়েছে। সবাইকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করছি। ফ্যাসিস্ট শক্তিগুলোর চক্রান্তকে রুখে দেওয়ার দায়িত্ব আপনার, আমার, সবার।

ভোজপুরি গানে দুর্দান্ত ড্যান্স দিয়ে সমস্ত সীমা অতিক্রম করলেন যুবতী

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, ঘটনার কিছুক্ষণের মধ্যে খবর পেয়ে আমাদের টিম সেখানে উপস্থিত হয়ে অভিযুক্তদের বিষয়ে জানার চেষ্টা করে। দোষীদের ধরতে আমরা খুব দ্রুতই তদন্ত কমিটি গঠন করব।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.