রোহিঙ্গা সংকটের স্থায়ী ও কার্যকর সমাধান মূলত রাখাইন রাজ্যেই নিহিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম-২০২৬-এর ‘Global Refugee Protection System in the Face of Displacement Crisis’ শীর্ষক সেশনে প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সমাধান

Advertisement

তিনি জানান, এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত শুধু মানবিক সহায়তায় সীমাবদ্ধ না থেকে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আরও কার্যকর ভূমিকা রাখা।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে রাখাইনে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবাধিকার রক্ষায় জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর তিনি মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি উভয়ের কাছ থেকেই ইতিবাচক সাড়া পেয়েছেন।

ড. খলিলুর রহমানের মতে, রোহিঙ্গা সংকট কোনো অমীমাংসিত বিষয় নয়; বরং সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ ও ধারাবাহিক সহযোগিতার মাধ্যমে এর টেকসই সমাধান সম্ভব।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.