জুমবাংলা ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বিগত রমজানে প্রাণিজ পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ করে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে ঢাকা শহরের ২০টি স্থানে ড্রেসড ব্রয়লার, গরু ও খাসির মাংস, দুধ ও ডিম সাশ্রয়ী মূল্যে বিপণন করা হয়। আসন্ন রমজানে ঢাকা শহরে আরও নতুন ৫টি স্পটসহ এ বছর মোট ২৫টি স্থানে এসব পণ্য সুলভ মূল্যে বিপণন এর উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান।

মাংস, দুধ ও ডিম

Advertisement

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের করণীয় হিসেবে বিভিন্ন এজেন্ডার উপর আলোচনা সভায় মন্ত্রী এ কথা জানান।

এর ফলে এসব পণ্যের বাজারদর সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে বলেও মন্ত্রী আশা প্রকাশ করেন।

সঠিক মূল্যে পশু খাদ্য উপকরণ আমদানির ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতার জন্য তিনি বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, ট্যারিফ কমিশনসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেন।

এছাড়া রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট অন্যান্য স্টেকহোল্ডারদের প্রতি তিনি আহ্বান জানান।

পবিত্র রমজান মাসে কম লাভে ও ধর্মীয় বিশ্বাস থেকে পুণ্য লাভের উদ্দেশ্যে এসব পণ্য বিক্রয় করার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের ভোগান্তিতে ফেলা সরকারের উদ্দেশ্য নয় বরং ব্যবসায়ীরা যাতে স্বাচ্ছন্দে ব্যবসা পরিচালনা করতে পারে সে বিষয়টিও সরকার সবসময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। জনগণ যাতে রমজানে সুলভ মূল্যে প্রাণিজ পণ্য কিনতে পারে সেদিকে খেয়াল রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি তিনি এ সময় অনুরোধ করেন।

পুরুষরা যেসব কারণে নারীর প্রতি আগ্রহ হারায়

সভায় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাং সেলিম উদ্দিন, অতিরিক্ত সচিব জনাব এ.টি.এম. মোস্তফা কামাল, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব শাহীন আখতার, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো: এমদাদুল হক তালুকদার, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.