সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় রমজানের শেষ ১০ দিনে মক্কার গ্র্যান্ড মসজিদে ওমরাহ পালনকারীদের জন্য ভিড় এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করেছে।

Saudi Arabia

Advertisement

বুধবার (১১ মার্চ) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ওমরাহ যাত্রীদের দিনের সবচেয়ে ব্যস্ত সময়গুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ট্রাফিক সূচক অনুযায়ী সবচেয়ে ব্যস্ত সময় হলো বিকাল ৪টা থেকে রাত ১০টা এবং ভোর ৫টা থেকে সকাল ৮টা।

ওমরাহ পালনের জন্য সবচেয়ে আরামদায়ক এবং কম ভিড়ের সময় হিসেবে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সময় চিহ্নিত করা হয়েছে। এছাড়া রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত মাঝারি ধরনের ভিড় থাকে।

শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষ উন্নত নিরাপত্তা প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

রমজানের শেষ দিনগুলোতে ওমরাহ পালনকারীর সংখ্যা অনেক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায় নিরাপত্তা বাহিনী তাদের প্রস্তুতি জোরদার করেছে। এই পদক্ষেপগুলোর মূল লক্ষ্য হলো, ওমরাহ পালনকারীরা যেন স্বাচ্ছন্দ্যে এবং ভিড়মুক্ত পরিবেশে তাদের ইবাদত সম্পন্ন করতে পারেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.