রমজানে নিত্যপণ্যের দামে অস্বস্তিতে সাধারণ মানুষ। ইফতার ও সেহরির বাজার করতে গিয়ে বাড়তি খরচের চাপে তাদের হিমশিম অবস্থা।

নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের আমিষের ভরসা ব্রয়লার মুরগির দাম বেড়ে কেজিতে ২০০ টাকায় পৌঁছানোয় নতুন করে দুশ্চিন্তা চেপেছে। কেজিতে ১০ টাকা বেড়েছে সোনালী মুরগির দামও। গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। লেবু, বেগুন, শসাসহ ইফতারের অপরিহার্য বেশিরভাগ উপকরণের কিছুটা দাম কমলেও অনেক জায়গায় লেবু এখনো বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা হালিতে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ইফতারে আরেকটি জনপ্রিয় উপকরণ খেজুর এবার এখনো নিম্নবিত্ত মানুষের নাগালের বাইরে। অন্যান্য ফলের দামও চড়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


