রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার হত্যা মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে সোমবার (১ জুন)। অভিযোগ গঠন হলে মামলাটির পূর্ণাঙ্গ বিচারপ্রক্রিয়া শুরু হবে।

গত ২৪ মে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুনানির এই তারিখ নির্ধারণ করা হয়। আদালত সূত্র জানিয়েছে, অভিযোগ গঠনের পর পর্যায়ক্রমে সাক্ষ্যগ্রহণসহ বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, দ্রুততম সময়ের মধ্যে বিচার শেষ করার লক্ষ্য নিয়েই রাষ্ট্রপক্ষ কাজ করছে। আদালতের অবকাশকালীন ছুটির মধ্যেও মামলার কার্যক্রম চালিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে, তদন্ত শেষে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তদন্তে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগের প্রমাণ এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে ওই অপরাধে সহায়তার প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। মামলায় মোট ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
গত ১৯ মে পল্লবী এলাকায় আট বছর বয়সী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে হত্যার আগে শিশুটিকে ধর্ষণের আলামতও পাওয়া যায়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি ওঠে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



