তারেক বিন ওমর : শিশু শিক্ষার্থী রামিসা সহ দেশব্যাপী প্রতিনিয়ত ঘটে চলা ধর্ষণ, হত্যা ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে রাজধানী ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ছাত্র সমাজ।

আজ রবিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারী। এছাড়া জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন।
”দেশে নারী ও শিশুদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। রামিসা সহ দেশব্যাপী সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এই সামাজিক ব্যাধি ঠেকানো যাবে না।”
— ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারী, মহাসচিব, জাতীয় পার্টি।
মানববন্ধনে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আল আমিন সরকার ও সদস্য সচিব আরিফ আলী যৌথভাবে বক্তব্য রাখেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
মানববন্ধন থেকে বক্তারা দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান এবং অতি দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



