স্পোর্টস ডেস্ক: সেঞ্চুরিয়নে জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাঠে অতীতের খরা কাটিয়ে ঐতিহাসিক জয় পায় টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় জিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ।

সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে রোববার জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। ৩৪ রানে টপঅর্ডার ৫ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে টাইগাররা।

দলের এমন কঠিন পরিস্থিতে হাল ধরার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। ষষ্ঠ উইকেটে তারা ৬০ রানের জুটি গড়েন।

Advertisement

এরপর মেহেদি হাসান মিরাজের সঙ্গে ৮৬ রানের জুটি গড়েন আফিফ হোসেন। তার ব্যাটেই সম্মানজনক একটা স্কোর গড়ার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু কাগিসো রাবাদার করা ৪৬তম ওভারে সেই স্বপ্ন ভেস্তে যায়।

সেই ওভারের তৃতীয় ও পঞ্চম বলে আফিফ ও মিরাজকে ক্যাচ তুলতে বাধ্য করেন রাবাদা। তিন বলের ব্যবধানে দুই উইকেট পতনের পর তাসকিন, শরিফুল ও মোস্তাফিজরা শেষ দিকে স্কোর বোর্ডে প্রত্যাশিত রান জমা করতে পারেননি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৯৪ রানে ইনিংস গুটায় বাংলাদেশ।

জবাবে ব্যট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১১.৩ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে ৭৭ রান।

বাংলাদেশ দলের হয়ে ১০৭ বল মোকাবেলা করে ৯টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৭২ রান করেন আফিফ হোসেন। ৪৯ বলে এক চার আর দুই ছক্কায় ৩৮ রান করেন মিরাজ। ৪৪ বলে ২৫ রান করেন মাহমুদউল্লাহ।

এছাড়া ১৫ ও ১১ রান করে করেন লিটন দাস ও মুশফিকুর রহিম। অধিনায়ক তামিম ইকবাল, সাবেক অধিনায়ক সাকিব আল হাসান, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানরা দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ১৯৪/৯ রান (আফিফ ৭২, মিরাজ ৩৮, মাহমুদউল্লাহ ২৫, লিটন ১৫, মুশফিক ১১; কাগিসো রাবাদা ৫/৩৯)।

মেয়েকে আবেগঘন বিদায় জানালেন মোহাম্মদ ইউসুফ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.