Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home রংপুরে হরতালে বাস কাউন্টার খোলা থাকলেও নেই যাত্রী
বিভাগীয় সংবাদ রংপুর

রংপুরে হরতালে বাস কাউন্টার খোলা থাকলেও নেই যাত্রী

By Tarek HasanOctober 29, 2023Updated:October 29, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : হরতাল ডেকে রংপুরের মাঠে নেই বিএনপি-জামায়াতের নেতা কর্মীরা। শহরে যান চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সঙ্কটে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। তবে স্বাভাবিক নিয়মে চলছে লোকাল ট্রেন।

হরতাল

আজ (রোববার) সকাল ১০ টা পর্যন্ত রংপুরের কোথায় কোনো পিকেটিং করতে দেখা যায়নি হরতাল সমর্থকদের। নেই অপ্রীতিকর ঘটনার খবরও। তবে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ছাড়াও সড়ক মহাসড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

এছাড়াও সকালে দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে নগরীর অধিকাংশ দোকান খুলতে দেখা গেছে। রিকশা-অটোরিকশা ছোট যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলতে দেখা গেছে। ফলে রংপুরে হরতালের কোন প্রভাব পরেনি জনজীবনে।

এদিকে হরতাল সমর্থকদের নৈরাজ্য ঠেকাতে মাঠে সতর্ক অবস্থায় আওয়ামী লীগ। নগরীর বেতপট্টি এলাকায় শান্তি সমাবেশ করবে দলটি।

এসআর পরিবহনের ফুল বাবু বলেন, সকাল থেকে বাস নিয়ে ঢাকা যেতে আমরা প্রস্তুত রয়েছি। কিন্তু যাত্রী সংকটে এখন পর্যন্ত কোনো বাস ছেড়ে যায়নি। তবে পর্যাপ্ত যাত্রী পাওয়া গেলে বাস ছেড়ে যেতে পারে।

সকাল থেকে এসআর পরিবহন, এনা পরিবহন, শাহ ফতেহ আলী, আগমনী পরিবহন, শ্যামলী পরিবহন, হানিফসহ বিভিন্ন পরিবহনের কাউন্টার যাত্রীশূন্য দেখা গেছে। কিছু কিছু কাউন্টার ছিল তালাবদ্ধ। তবে বেশিরভাগ বাস শ্রমিক ও চালককে বাসে এবং কাউন্টারে শুয়ে বসে সময় কাটাতে দেখা যায়। যাত্রী না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান তারা।

একই চিত্র দেখা গেছে রংপুর কেন্দ্রীয় সিটি বাস টার্মিনালে। সেখান থেকে আন্তঃজেলা রুটের কোনো বাস ছাড়েনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সংকট কেটে যাবে বলে মনে করছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। বাস টার্মিনালে অন্যান্য দিনের মতো যাত্রী চোখে পড়েনি।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, আন্তঃজেলাসহ সব রুটেই গাড়ি চলাচল করবে। আমাদের পরিবহন মালিক ও শ্রমিকরা বাস চলাচল বন্ধ করেনি। তবে যাত্রী সংকট রয়েছে।

শাকিব-সোনালের ‘দরদ’র শুটিং দৃশ্য প্রকাশ্যে

রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী বলেন, হরতালে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। এরপরও শহর ও মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
default কাউন্টার খোলা থাকলেও নেই: বাস বিভাগীয় যাত্রী! রংপুর রংপুরে সংবাদ হরতাল হরতালে
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

February 1, 2026
ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

February 1, 2026
Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

January 31, 2026
Latest News
বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ডেপুটি জেলার

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

এমপি প্রার্থী আশা

আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব : এমপি প্রার্থী আশা

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি-জামায়াত প্রার্থীর প্রকাশ্য আচরণবিধি লঙ্ঘন!

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.