Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বধূবরণে নতুন রূপে সেজেছে পীরগঞ্জ
জাতীয়

বধূবরণে নতুন রূপে সেজেছে পীরগঞ্জ

By Tarek HasanDecember 26, 20234 Mins Read

জুমবাংলা ডেস্ক : ভোট চাইতে শ্বশুরবাড়ি রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় নির্বাচনী সভায় বক্তব্য দেবেন তিনি। আওয়ামী লীগ সভাপনেত্রীর আগমনকে ঘিরে উৎসবের আমেজ দেখা দিয়েছে। পুত্রবধূকে বরণে নতুন রূপে সেজেছে পীরগঞ্জ। অধীর আগ্রহে রয়েছেন উপজেলাবাসী। প্রধানমন্ত্রী আসবেন, শ্বশুর বাড়ি যাবেন আর সেখানেই দুপুরের খাবার খাবেন। তাই আয়োজন করা হয়েছে রংপুরের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের।

নতুন রূপে সেজেছে পীরগঞ্জ

Advertisement

সূত্র বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাবারের ব্যাপারে কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। তবে দুপুরের খাবার হিসেবে তিনি রুটির সাথে ছোট মুরগীর মাংস খাবেন। আর কী কী আছে খাবার তালিকায় তা বলতে অপরাগতা প্রকাশ করেছেন দায়িত্বশীল সূত্রটি। প্রধানমন্ত্রী ও পীরগঞ্জের পুত্রবধূর আগমনে গোটা উপজেলায় সাজ সাজ রব, চলছে পোস্টারিং ও মাইকিংসহ ব্যাপক প্রচারণা।

শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিতে শনিবার রাত থেকে এসএসএফ, এনএসআই, ডিজিএফ, সেনাবাহিনী, বিডিআর, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা কর্মীরা নজরদারি চালিয়ে যাচ্ছেন।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, রংপুরের পুত্রবধূ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সড়কপথে সরাসরি তার শ্বশুরবাড়ি পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে আসবেন। সেখানে তার ছেলের অর্থায়নে নির্মিত ‘জয় সদন’ ভবনে দুপুর পর্যন্ত অবস্থান করবেন। প্রথমে তিনি তার প্রয়াত স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে নাতনি সাবাবা হোসেন ওহি জানান, তার দাদি, রংপুরের পুত্রবধূ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্বশুরবাড়িতে আগমন উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রীর পছন্দের রংপুরের ঐতিহ্যবাহী শিলবিলাতি আলু, খটখটিয়ার বেগুনসহ বিভিন্ন ধরনের ভর্তা, দেশি মাছ, পিঠাসহ ২০ ধরনের খাবারের আয়োজন করা হয়েছে। এছাড়াও তিনি স্বজনদের সঙ্গে একান্তে সময় কাটাবেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বিয়ের পর প্রয়াত স্বামী ড. ওয়াজেদ মিয়াসহ যে ঘরটিতে থাকতেন, সেটিও সংরক্ষণ করা হয়েছে। এখানে এলেই প্রধানমন্ত্রী এই ঘরটির নানান স্মৃতি রোমন্থন করেন। এবারও তার ব্যতিক্রম হবে না।’ এবার সময় কিছুটা কম পেলেও সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ড. ওয়াজেদ মিয়ার ভ্রাতুষ্পুত্র, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাদায়েত হোসেন বকুল জানান, তার বড় চাচা মরহুম ড. ওয়াজেদের পারিবারিক বসতভিটায় তার পুত্র সজীব ওয়াজেদ জয় একটি তিনতলা বাড়ি নির্মাণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে জয় এলে সেখানেই অবস্থান করেন। এবারও প্রধানমন্ত্রী সেই বাড়িতেই অবস্থান করবেন।

তিনি আরও বলেন, ‘আমাদের অনেক স্বজন আছেন, যাদের সঙ্গে সবসময় দেখা-সাক্ষাৎ করা সম্ভব হয়ে ওঠে না। তারা সবাই আসবেন, প্রধানমন্ত্রী তাদের সঙ্গে একান্তে সময় কাটাবেন।’ এছাড়াও পারিবারিক নানান বিষয়ে আলোচনাও হবে বলে জানান তিনি।

পৌর মেয়র এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানজিবুল ইসলাম শামীম জানান, বেলা ৩টায় পীরগঞ্জ হাই স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা রংপুর-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সমর্থনে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন। জনসভা সফল করার জন্য চলছে ব্যাপক মাইকিংসহ প্রচার-প্রচারণা। সভামঞ্চ নির্মাণসহ অন্যান্য কাজ চলছে পুরোদমে।

জনসভার প্রস্তুতি সম্পর্কে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মকবুল হোসেন সরদার জানান, ঊর্ধ্বতনদের নির্দেশনা এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের উপদেশ মোতাবেক মঞ্চ নির্মাণ করা হচ্ছে। নারীদের বসার জন্য পর্যাপ্ত চেয়ার রাখা হচ্ছে। এ ছাড়া দুটি মেডিক্যাল টিম জনসভাস্থলের দুপাশে অবস্থান করবে। তারা জনসভায় আগত কেউ অসুস্থ হলে তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করবে।

জনসভায় কমপক্ষে ৮ থেকে ১০ লাখ মানুষের সমাগম হওয়ার আশা করছেন জানিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘পীরগঞ্জ ছাড়াও আশপাশের উপজেলা থেকেও মানুষের ঢল নামবে জনসভায়।’

প্রধানমন্ত্রীর আগমনে এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এলাকার পুত্রবধূকে দীর্ঘদিন পর কাছ থেকে একনজর দেখার প্রত্যাশায় উন্মুখ আছেন এলাকাবাসী। স্থানীয় ভ্যানচালক মমতাজ উদ্দিন বলেন, ‘শেখ হাসিনা পীরগঞ্জের পুত্রবধূ। তার কাছে আমাদের চাওয়া-পাওয়া আছে। তিনি পীরগঞ্জকে আরও উন্নত সমৃদ্ধ করবেন, তবে এজন্য আমাদের দাবি করতে হয় না। উনি জানেন পীরগঞ্জের কী কী উন্নয়ন করা দরকার।’

এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১৪ নির্দেশনা

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২২ ডিসেম্বর পীরগঞ্জে একই মাঠে জনসভা করেছেন। তারও আগে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তরফমৌজা উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা ও লালদীঘির ফতেহপুরের জয়সদনে কর্মীসভা করেন তিনি। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থী হিসেবে এ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

July 8, 2026
Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

July 8, 2026
সায়েদাবাদ টার্মিনাল

সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

July 8, 2026

Latest News

Fatima-Tasneem-Juma

জাবেরের পর এবার পদ ছাড়লেন জুমা

Sangsad

গ্রামে বিদ্যুৎ সংকট আমাদের বিব্রত করে : সংসদে বিএনপির এমপি

সায়েদাবাদ টার্মিনাল

সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন

বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা

ctg-flood

ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে প্রতিমন্ত্রী

world-bank

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

Sajek

সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন

PM

প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে যাচ্ছেন শনিবার, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বিনামূল্যে শাটল সার্ভিস

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস চালু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa