Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে রাজনৈতিক ঐকমত্যের বাইরে যাবে না সরকার
জাতীয়

রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে রাজনৈতিক ঐকমত্যের বাইরে যাবে না সরকার

By Shamim RezaOctober 27, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাষ্ট্রপতি অপসারণ নিয়ে ‘গোপনে’ কিছু করা হবে না বলে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

Rastopoti

Advertisement

তিনি বলেছেন, ‘রাষ্ট্রপতি অপসারণ নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। রাজনৈতিক ঐকমত্যে পৌঁছানোর পরই রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। গোপনে কিছু হবে না।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রবিবার একথা বলেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অপসারণ ইস্যুতে চলমান আলোচনার মধ্যে এই বক্তব্য এলো উপদেষ্টার।

সম্প্রতি এই ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ কয়েকটি সংগঠন বিক্ষোভ দেখিয়েছে। আবার বিএনপির সঙ্গে বৈঠকও করেছে তারা। তবে রাষ্ট্রপতিকে অপসরাণ করা হলে রাষ্ট্রীয় সংকট তৈরি হবে বলে জানিয়ে দিয়েছে বিএনপি।

উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘রাষ্ট্রপতি অপসারণ ইস্যু নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। তবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এখনকার রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের। বিপ্লব পরবর্তী এ সরকারের আদলের সঙ্গে যায় না।’

‘রাজনৈতিক দলগুলো বলছে, রাষ্ট্রপতির অপসারণ রাজনৈতিক সংকট সৃষ্টি করবে। আমাদের সরকারের বক্তব্য হলো, রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠা করব। এটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি সিদ্ধান্ত আসবে।’

রিজওয়ানা হাসান বলেন, ‘আন্দোলনকারীরা এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করছে। সরকারের প্রচেষ্টা হচ্ছে, রাজনৈতিক ঐকমত্য গঠন করা। তারপরে সিদ্ধান্ত। বিলম্ব হবে না আবার তাড়াহুড়ো করাও হবে না। রাষ্ট্রপতি ইস্যুতে কোনো টাইম ফ্রেম নাই।’

‘বর্তমান রাষ্ট্রপতির কাছ থেকে কেন উপদেষ্টা পরিষদ শপথ নিয়েছেন তা নিয়েও অনেকে কথা বলেন। মানুষ আবেগের জায়গা থেকে এমন বক্তব্য দেন। বাস্তবতার সঙ্গে সংগতি রেখেই উপদেষ্টা পরিষদের শপথ হয়েছে।’

বছরে প্রায় ২০ হাজার মানুষ মা.রা যায় জনপ্রিয় এই খাবার খেয়ে

এক প্রশ্নের জবাবে এ উপদেষ্টা বলেন, ‘কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি। তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের জনদাবি থাকতেই পারে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

July 16, 2026
সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

July 16, 2026
ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

July 16, 2026

Latest News

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

জ্বালানি তেলের মজুত

জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে ডিপো নির্মাণের উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী

কিছু মহল সরকারকে বিব্রত করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

মামলার তদন্ত শেষ হয়নি

৮৬% মামলার তদন্ত শেষ হয়নি, ভুল বর্ণনাসহ নানা কারণের কথা বলছে পুলিশ

বৃষ্টির তীব্রতা

শনিবার থেকে বাড়তে পারে বৃষ্টির তীব্রতা

বিমানের কেবিন ক্রু শিমু

মিথ্যা মামলা দেওয়ায় ফাঁসলেন বিমানের কেবিন ক্রু শিমু

IGP

অপরাধ মোকাবিলায় দক্ষতার বিকল্প নেই: আইজিপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa