Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রাষ্ট্রপতির অপসারণসহ ৩ বিষয়ে আলোচনা হয়েছে বিএনপির সঙ্গে : হাসনাত
জাতীয়

রাষ্ট্রপতির অপসারণসহ ৩ বিষয়ে আলোচনা হয়েছে বিএনপির সঙ্গে : হাসনাত

By Shamim RezaOctober 26, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণসহ তিনটি বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

Hasnat

Advertisement

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বেরিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটিয়েছি। এখন এই ফ্যাসিবাদ ব্যবস্থা পুরোপুরি বিলোপের ক্ষেত্রে আমাদের সামনে আরেকটি বাধা এসে দাঁড়িয়েছে। চুপ্পুর অপসারণ এবং আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিষয়ে গত দুদিন ধরে দেশের প্রসিদ্ধ রাজনৈতিক দলগুলো, যেগুলো আমাদের নেতৃত্বে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, তাদের সঙ্গে আমরা আলোচনা করছি। সেই ধারবাহিকতায় আজ আমরা বিএনপির সঙ্গে আলোচনা করেছি।

তিনি বলেন, বিএনপির সঙ্গে তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথমত, প্রক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক কীভাবে করা যায়, সেটি নিয়ে কথা বলেছি। দ্বিতীয়ত, চুপ্পুর অপসারণ দ্রততম সময়ে কীভাবে করা যায়, রাজনৈতিক চেতনা কীভাবে তৈরি করা যায়, যেকোনো ধরনের সংকট কীভাবে পরিবহার করা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে। তৃতীয়ত, জাতীয় ঐক্য কীভাবে ধরে রেখে সরকারের সার্বিক ফাংশনিংয়ের ধারবাহিকতা অব্যাহত রাখা যায়, সেই বিষয়ে কথা বলেছি।

রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বৈঠকে অংশগ্রহণ করা নেতারা আমাদের কথা শুনেছেন। তারা জানিয়েছেন, আমাদের বার্তা নিয়ে তারা তাদের ফোরামে কথা বলবেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, গত দুদিন আমরা বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠক করেছি। তাদের সঙ্গেও এসব বিষয়ে কথা বলেছি। তাদের জায়গা থেকে তারা একমত প্রকাশ করেছেন। আগামীকাল গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট দলের সঙ্গে আমাদের বৈঠক রয়েছে। ইতোমধ্যে গত ৫ আগস্ট যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয়েছে, সেটার ধারাবাহিকতা কীভাবে ধরে রাখা যায়, এর জন্য আমাদের এসব বৈঠক অব্যাহত থাকবে।

ছাত্র-জনতার বিপ্লব রোমান্টিক রেভ্যুলেশন : মঈন খান

বৈঠকে হাসনাত আব্দুল্লাহ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আরও ৬ জন প্রতিনিধি ছিলেন। বিএনপির পক্ষ থেকে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Logo

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

July 10, 2026
তথ্যমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

July 10, 2026
Sheikh Hasina

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

July 10, 2026

Latest News

Logo

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

তথ্যমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

Sheikh Hasina

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

বৃষ্টি-বজ্রপাত

রাজধানীসহ সারাদেশে বৃষ্টি-বজ্রপাত, ভারী বর্ষণের সতর্কতা

Shama

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা ওবায়েদ

৪২১ পর্যটক

সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সাজেক থেকে ফিরলেন ৪২১ পর্যটক

২ নদীবন্দর

বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি

বৃত্তির ফল

বৃত্তির ফল প্রকাশ করা সেই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

সবজির বাজার

বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার, ক্রেতাদের দীর্ঘশ্বাস

Rain

সারাদেশে টানা ২ দিন ভারী বৃষ্টির আভাস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa