রাষ্ট্রপতির নামে জারি করা একটি ভুয়া প্রজ্ঞাপন ব্যবহার করে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে যোগদানের চেষ্টা করেছেন ইরফান জাহান নূর নামে এক ব্যক্তি।

সোমবার (৩০ মার্চ ) বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে প্রজ্ঞাপনটি যাচাই-বাছাই করা হয়। পরে সেটির কোনো সত্যতা পাওয়া যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে শাহবাগ থানা পুলিশ আটক করেছে।
ভুয়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের সদয় অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারার আওতায় ডা. ইরফান জামান নূরকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঢাকার সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের তদন্তে জানা গেছে, প্রজ্ঞাপনটি সম্পূর্ণ ভুয়া।
এছাড়া প্রজ্ঞাপনে উল্লিখিত নাম—ডা. ইরফান জামান নূর—তার প্রকৃত পরিচয় কিনা এবং তিনি আদৌ চিকিৎসক কিনা, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


