ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন নির্মাতা রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জার সম্পর্ক। পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে বিদেশ ভ্রমণ—বিভিন্ন সময় তাদের একসঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা গেছে। ফলে তাদের মধ্যে প্রেমের গুঞ্জনও জোরালো হয়ে ওঠে।

তবে সম্প্রতি একটি অনুষ্ঠানে ভিন্ন মন্তব্য করেন তমা মির্জা। সেখানে সরাসরি তাকে জিজ্ঞেস করা হয়, রাফির সঙ্গে তার সম্পর্ক এখনও রয়েছে কি না। প্রশ্নের মুখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন এই অভিনেত্রী। পরে দ্বিধাগ্রস্ত কণ্ঠে তিনি প্রশ্ন করেন, “ট্রু না ফলস, মানে ট্রু অর ফলস?” উপস্থাপিকা তাকে হ্যাঁ বা না বলার সুযোগ দিলে তিনি কোনো রাখঢাক না করে স্পষ্টভাবে জানান, “আচ্ছা… না।”
তমার এই সরাসরি ‘না’ উত্তর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদেরও অবাক করেছে। দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক হঠাৎ অস্বীকার করায় অনেকে বিস্ময় প্রকাশ করছেন এবং প্রশ্ন তুলছেন, কী কারণে তাদের সম্পর্ক ভেঙে গেল। একই সঙ্গে তাদের বন্ধুত্বের সম্পর্কও কি বদলে গেছে—এ নিয়েও চলছে নানা আলোচনা।
বন্ধুত্বের বর্তমান অবস্থান সম্পর্কে তমা মির্জা বলেন, “আছে, তবে আগের মতো এখন আর নিয়মিত কথা হয় না।” এতে বোঝা যায়, নির্মাতা রাফির সঙ্গে তার সম্পর্ক এখন আগের মতো ঘনিষ্ঠ অবস্থায় নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


