Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি রায়পুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও দলীয় কার্যালয়ে ভাঙচুর, আহত ১৫
রাজনীতি

রায়পুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও দলীয় কার্যালয়ে ভাঙচুর, আহত ১৫

By Mynul Islam NadimDecember 21, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনার চরাঞ্চল ও মাছ ঘাট দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই সঙ্গে দলীয় কার্যালয়, বসতবাড়ি, মৎস্য অফিস ভাঙচুর ও লুটপাট হয়েছে। এতে ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুই জনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

bnp

Advertisement

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ও শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার ও বাবুরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরে অভিযোগের পরিপ্রেক্ষিতে রায়পুর ক্যাম্পের সেনা সদস্যরা অভিযান চালিয়ে উত্তর চরবংশী ইউপির ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেম মাতবরকে আটক করে ক্যাম্পে নিয়ে এসেছেন।

আহতদের মধ্যে হাত বিচ্ছিন্ন বিএনপি কর্মী লিটন রাঢ়ি (৪৫) ও মাথায় জখম পাওয়া শফিক রাঢ়িকে (৪৮) দ্রুত উদ্ধার করে রায়পুর থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।

আহত তাহমিনা, সানু বেগম, গনি রাঢ়ি, মিজান, কবির, বিল্লাল ও জিহাদ রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শেখ হাসিনার পতনের পর মেঘনার চর ও মাছ ঘাট দখল নিয়ে রায়পুরের উত্তর চরবংশী ইউপির বিএনপি কর্মী-সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করেছিল। বৃহস্পতিবার সকালে মেঘনার পাড়ের চান্দারখালের মাছ ঘাট এলাকায় উপজেলা কৃষকদলের সদস্য সচিব শামীম গাজির টেবিলের পাশে ব্যানার ছিঁড়ে ফেলেঙ খাসেরহাট এলাকার বিএনপির কর্মী ফারুক গাজি। মাছ ঘাটের ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ফের বিকালে উভয়পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

বৃহস্পতিবার রাতে কৃষকদল সদস্য সচিব শামীম গাজির নেতৃত্বে তার অনুসারীরা বিএনপি নেতা ফারুক কবিরাজকে গালমন্দ করে খাসেরহাট বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয় ব্যাপক ভাঙচুর চালান। এর পর ফারুক কবিরাজের লোকজন লোকজন শামীম গাজির মৎস্য অফিস ভাঙচুর করে তাকে ও তার অনুসারীদের ধাওয়া দেন। এ সময় গ্রুপের বেশ কয়েকজন আহত হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে বাবুরহাট এলাকায় শামীম গাজির শ্বশুর শফিক রাঢ়ির বাড়ির দুটি ও তার পাশে মিজানের বাড়ি ও ওয়ার্কশপে হামলা, ভাঙচুর, দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে লুটপাট চালানোর অভিযোগ ওঠে বিএনপি নেতা ইউসুফ রাঢ়ি ভুলুসহ তার অনুসারীদের বিরুদ্ধে।

এ সময় বসতঘরে থাকা ৪০ মণ সুপারি, ১০০ মণ সয়াবিন, নগদ দেড় লাখ টাকা, স্বর্ণালংকার, একটি মিশুক গাড়িসহ ১৫ লক্ষ টাকার মালামালও লুটে নিয়ে যায় বলে আহত শফিক রাঢ়ি ও তার স্বজন শারমিন, মরিয়ম দাবি করেন।

বিএনপি নেতা ফারুক কবিরাজ দাবি করেন, কৃষক দলের সদস্য সচিব মাদকাসক্ত শামীম গাজি, ফরহাদ, শাহ আলী ও তাদের লোকজন মেঘনার চরাঞ্চলে মানুষের জমি ও মাছ ঘাট দখলে নেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে বিএনপির কর্মীরাই ভাঙচুর ও মারধর করেছে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ ছিল সরকারের বড় ধরনের স্বার্থবিরোধী দুর্নীতির প্রকল্প

শামীম গাজি দাবি করেন, বিএনপি নেতা ফারুক কবিরাজ এলাকায় নিজের নেতৃত্ব টিকিয়ে রাখতে আওয়ামী লীগ নেতাকর্মীদের দিয়ে মৎস্য অফিসসহ আমার স্বজন ও শ্বশুর বাড়ির বসতঘর ও দোকানপাট ভাঙচুর এবং লুটপাট করেছে।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে সেনা সদস্যের সঙ্গে আমাদের পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনও পক্ষ থেকে মামলা হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

June 26, 2026
১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

June 25, 2026
Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

June 24, 2026

Latest News

জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa