Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home কোহলিদের ট্রফি জিততে ধোনির সমর্থন চান আরসিবি ভক্ত
ক্রিকেট (Cricket) খেলাধুলা

কোহলিদের ট্রফি জিততে ধোনির সমর্থন চান আরসিবি ভক্ত

By Tarek HasanDecember 21, 20232 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : আইপিএলে ব্যাটিংয়ের অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন বিরাট কোহলি। সর্বোচ্চ রান, সেঞ্চুরি, ফিফটি সবই তাঁর দখলে। ব্যক্তিগত পুরস্কারেও অনেকের থেকে ঢের এগিয়ে কিন্তু দলীয় সাফল্যের হিসেব করলে ক্যাবিনেট জিরো।

ধোনি কোহলি

ক্যারিয়ারের গোধূলি লগ্নে আসায় তাই প্রশ্ন উঠেছে আইপিএল ট্রফি জিততে পারবেন তো কোহলি। জাতীয় দলের হয়ে বিশ্বকাপসহ আরও অনেক কিছু জিতলেও এই টুর্নামেন্টে একবার পাননি সাফল্য। এখন পর্যন্ত ১৬ বার হয়েছে আইপিএল। চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচবার করে জিতলেও একবারও শিরোপা জেতেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি)।

তিনবার আইপিএলের ফাইনালে খেলে প্রতিবারই হতাশ হতে হয়েছে বেঙ্গালুরুকে। প্রতিটি ফাইনালে ছিলেন ৩৫ বছর বয়সী কোহলিও। আগামী মার্চে ১৭তম টুর্নামেন্ট বসতে যাচ্ছে। টুর্নামেন্টকে সামনে রেখে ইতিমধ্যে দল গোছানও শেষ হয়েছে প্রতিটি দলের। গত ১৯ ডিসেম্বরের মিনি নিলামে নিজেদের পছন্দের খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

MS Dhoni's response when one of the RCB fan asked Dhoni to come and support RCB to win a title.

– This is 👏pic.twitter.com/mcvlfrMBwI

— Johns. (@CricCrazyJohns) December 20, 2023

নতুন টুর্নামেন্টে বেঙ্গালুরু ভাগ্যবান হবে কিনা তা সময় হলেই জানা যাবে। তবে তার আগে আরসিবির একজন কট্টর সমর্থক মহেন্দ্র সিং ধোনির কাছে ধরনা ধরেছেন। সমর্থকের চাওয়া আগামী টুর্নামেন্টে ধোনি যেন আরসিবিকে সমর্থন করে। তাহলেই কোহলি–গ্লেন ম্যাক্সওয়েলরা একটা ট্রফি জিতবেন বলে সমর্থকের বিশ্বাস। চেন্নাইকে ধোনি পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন বলেই হয়তো এই বিশ্বাস সমর্থকের।

আরসিবিকে ধোনি সমর্থন করবেন কিনা এক অনুষ্ঠানে তা জানতে চান সমর্থক। এতে বুদ্ধিদীপ্ত এক উত্তর দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। এই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। আগামী টুর্নামেন্টে দলের শিরোপা ধরে রাখার মিশনে চেন্নাইকে নিজেই নেতৃত্ব দেবেন ধোনি। তাই উত্তরের ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক বলেছেন, ‘আপনার জানা আছে, তারা (বেঙ্গালুরু) খুব ভালো দল। তবে এটা ঠিক পরিকল্পনা অনুযায়ী সবকিছু হয় না। যদি সব দলের খেলোয়াড় ফিট থাকে তাহলে ১০ দলই শক্তিশালী হয়।’

‘ডানকি’র প্রথম দিনের আয় তো নেবে স্টার্ক, মজা করে বললেন শাহরুখ

এর পরেই নিজের চাতুর্যপূর্ণ উত্তর দিয়েছেন ধোনি। তিনি বলেছেন, ‘তবে কিছু খেলোয়াড় চোটে পড়লেই সমস্যা সৃষ্টি হয়। এরপরেও তারা খুব ভালো দল। সব দলেরই ভালো (চ্যাম্পিয়ন) সুযোগ রয়েছে। তবে এই মুহূর্তে আমি নিজেই চিন্তিত আমার দল নিয়ে। সব দলের প্রতি আমার শুভকামনা রইল। এর বেশি কিছু করতে পারছি না। অন্য দলকে যদি সহায়তা ও সমর্থন করি তাহলে আমার দিকটা একটু ভাবেন। আমাদের সমর্থকদের কেমন লাগবে? তারা এখনই কী ভাববে?’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket আরসিবি কোহলিদের ক্রিকেট খেলাধুলা চান জিততে ট্রফি ধোনির? ভক্ত সমর্থন
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
Latest News
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.