স্পোর্টস ডেস্ক : বর্তমানে পিএসজিতে খেলছেস ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তবে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) থাকতে চান ফরাসি এই তারকা। কেননা ১২ মাসের চুক্তি বৃদ্ধির কাগজে সই করেননি তিনি। ফলে আগামী মৌসুমে তাকে ছেড়েই দিতে হবে পিএসজির।

Advertisement

তবে পিএসজি চাইছে না এমবাপের মতো বড় তারকাকে ফ্রি এজেন্ট হিসেবে ছেড়ে দিতে। তাই তাকে আগেভাগেই চড়া দামে বিক্রি করতে চায় ফরাসি ক্লাবটি। এদিকে রিয়াল মাদ্রিদ খুব করে চাইছে এমবাপেকে। তা নিয়ে চলছে দর কষাকষি।

জনপ্রিয় সংবাদমাধ্যম ‘পিএসজি কমিউনিটি’ দাবি করছে, এমবাপেকে নিতে নাকি ২৫০ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে রিয়াল। যদি সত্যিই তেমনটা হয়ে থাকে, তবে এমবাপের দলবদল হবে সবচেয়ে দামি, বিশ্বরেকর্ড।

ফরাসি পত্রিকাটি জানাচ্ছে, পিএসজির কাতারি মালিক এবং রিয়াল মাদ্রিদের প্রতিনিধিদের মধ্যে বুধবার একটি মিটিং হয়েছে। এবং আলোচনা অনেক দূর এগিয়েছে।

পিএসজি কমিউনিটির তথ্য অনুসারে, এমবাপের মূল্য ধরা হয়েছে ২০০ মিলিয়ন ইউরো। ২৪ বছর বয়সী এই ফুটবলার বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা মিলিয়ে পাবেন আরও ৫০ মিলিয়ন ইউরো।

যদি এই প্রতিবেদন সত্য হয় এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে এমবাপের চুক্তি হয়ে যায়, তবে নেইমারের বিশ্বরেকর্ড ট্রান্সফারের রেকর্ড ভেঙে দেবেন ফরাসি তারকা। ২০১৭ সালে বার্সেলোনা থেকে নেইমারকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে কিনেছিল পিএসজি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.