বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। তাই তারকাকে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। বহুবার তাদের একসঙ্গে দেখা গেছে রেড কার্পেটে। তবে এবার ঐশ্বরিয়ার সঙ্গে রেড কার্পেটে হাঁটার অনুভূতি জানালেন অভিষেক।

বলিউডের গ্ল্যামার জগতে রেড কার্পেট মানেই আত্মবিশ্বাস,স্টাইল আর নজরকাড়া উপস্থিতি। আর এই জায়গায় ঐশ্বরিয়া রাই বচ্চন যেন সবার থেকে সেরা। তবে তার স্বামী অভিষেক বচ্চন জানালেন, ঐশ্বরিয়ার সঙ্গে রেড কার্পেটে হাঁটা তার জন্য বেশ ভয়ঙ্কর অভিজ্ঞতা!
সম্প্রতি একটি পডকাস্টে এসে অভিষেক খোলামেলা স্বীকার করেন, বড় বড় ইভেন্টে তিনি নিজেকে খুব অস্বস্তিকর মনে করেন। মজার ছলে তিনি বলেন, তুমি কি আমার স্ত্রীকে রেড কার্পেটে দেখেছো? ওকে দেখে মনে হয় একদম প্রফেশনাল। আর আমি? আমি যেন কাঠের টুকরোর মতো দাঁড়িয়ে থাকি। বুঝতেই পারি না, হাত কোথায় রাখব পকেটে রাখব, নাকি কী করব।
তার এই উদ্বেগ অনেক সময় ভুলও বোঝা হয়েছে। অভিষেক জানান, একবার ফটোগ্রাফাররা তাকে জিজ্ঞেস করেছিলেন, তিনি এত রাগান্বিত দেখাচ্ছেন কেন। তখন তিনি লজ্জা পেয়ে শুধু “সরি” বলেই পরিস্থিতি সামলান।
প্রতি বছর কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রাইয়ের উপস্থিতি যেন আলাদা করে নজর কাড়ে। তার স্টাইল, আত্মবিশ্বাস সবকিছুই দর্শকদের মুগ্ধ করে। অনেক সময় সেখানে তার সঙ্গে দেখা যায় মেয়ে আরাধ্যকেও।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রসঙ্গত অভিষেক ও ঐশ্বরিয়ার পরিচয় ২০০০-এর দশকের শুরুতে। একসঙ্গে কাজ করেছেন ‘ডুব টু ’ ও ‘গুরু’র মতো সিনেমায়। ২০০৭ সালে বিয়ে করেন এই তারকা দম্পতি, আর ২০১১ সালে তাদের ঘর আলো করে আসে মেয়ে আরাধ্যা। ব্যক্তিগত জীবন সবসময়ই তারা সোশ্যাল মিডিয়ার আলোচনার বাইরে রাখতে পছন্দ করেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


