Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home শ্রদ্ধা-ভালোবাসায় তারেক মাসুদ-মিশুক মুনীরকে স্মরণ
জাতীয় ঢাকা বিভাগীয় সংবাদ

শ্রদ্ধা-ভালোবাসায় তারেক মাসুদ-মিশুক মুনীরকে স্মরণ

By Saiful IslamAugust 13, 20222 Mins Read
Advertisement

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরের ১২তম বার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসায় নিহত ব্যক্তিদের স্মরণ করেছে মানিকগঞ্জের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

শনিবার (১৩ আগস্ট) তারেক মাসুদ, মিশুক মুনীরদের ১২তম মৃত্যুবার্ষিকীতে ঘিওর উপজেলার জোকায় দুর্ঘটনাস্থলের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ, মানববন্ধন ও স্মৃতিচারণামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সভাপতি দীপক ঘোষ, সামাজিক আন্দোলনকর্মী ইকবাল হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বারসিকের জেলা সমন্বয়কারী বিমল রায়, তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রিপন আনসারী, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার, রেইনবো থিয়েটারের প্রতিষ্ঠাতা গিনি আলম, জেলা প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে গোলাম ছারোয়ার বলেন, তারেক মাসুদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার ছিলেন। এ ছাড়া খ্যাতিমান সাংবাদিক ও চিত্রগ্রাহক ছিলেন মিশুক মুনীর। তাঁদের স্মরণে দুর্ঘটনাস্থলে একটি ভাস্কর্য নির্মাণ করার মধ্য দিয়ে তাঁদের কাজের মূল্যায়ন করতে হবে।

দীপক কুমার ঘোষ বলেন, দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক এবং ঢাকা থেকে পাটুরিয়া পর্যন্ত রেললাইনের দাবি জানিয়ে আসছে মানিকগঞ্জ ও রাজবাড়ীর বাসিন্দারা। সরকারের পক্ষ থেকে রেললাইন নির্মাণে সরকারিভাবে নীতিগত সিদ্ধান্তও হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই রেললাইন নির্মাণের দাবি জানান তিনি।

বিপ্লব চক্রবর্তী বলেন, তারেক মাসুদ ও মিশুক মুনীর নিহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে দুটি মামলা করা হলেও গত ১০ বছরে তা নিষ্পত্তি হয়নি। দ্রুত সময়ের মধ্যে মামলা দুটির নিষ্পত্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রামে ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের শুটিং স্পট দেখে ঢাকায় ফিরছিলেন তারেক মাসুদ, মিশুক মুনীরসহ তাঁদের সহকর্মীরা। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওরের জোকা এলাকায় তাঁদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা বিপরীতমুখী ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন ঘটনাস্থলে নিহত হন।

দেশে এখন গরিব মানুষ দেখা যায় না: স্বাস্থ্যমন্ত্রী

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জাতীয় ঢাকা তারেক বিভাগীয় মাসুদ-মিশুক মুনীরকে শ্রদ্ধা-ভালোবাসায় সংবাদ স্মরণ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
জামায়াত

জামায়াত ক্ষমতায় গেলে পাচার অর্থ খুঁজে বের করে রাষ্ট্রীয় তহবিলে ফেরত আনা হবে

February 6, 2026
ইসি আনোয়ারুল

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন : ইসি আনোয়ারুল

February 6, 2026
VP

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

February 6, 2026
Latest News
জামায়াত

জামায়াত ক্ষমতায় গেলে পাচার অর্থ খুঁজে বের করে রাষ্ট্রীয় তহবিলে ফেরত আনা হবে

ইসি আনোয়ারুল

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন : ইসি আনোয়ারুল

VP

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

Both

ঘরে বসেই যেভাবে জানবেন আপনার কেন্দ্র ও বুথ নম্বর

সৌদি

হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি

আন্দোলনে বড় ক্ষতি

আন্দোলনে বড় ক্ষতির মুখে চট্টগ্রাম বন্দর

পোস্টাল ব্যালট

দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

অনিয়ম ও অর্থ আত্মসাত

অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে লালমনিরহাট গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

ভূমিকম্পে কেঁপে উঠল

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশসহ ৫ দেশ

ডিএমপি কমিশনার

পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনার সামনে ডিএমপি কমিশনার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.