Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সৌদি আরব থেকে রেমিট্যান্স প্রবাহ এক-চতুর্থাংশ কমেছে
জাতীয়

সৌদি আরব থেকে রেমিট্যান্স প্রবাহ এক-চতুর্থাংশ কমেছে

By Tarek HasanJanuary 27, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : দেশের প্রধান শ্রমবাজার সৌদি আরব থেকে রেমিট্যান্স-প্রবাহ ধারাবাহিকভাবে কমছে। সবচেয়ে বড় শ্রমবাজার হলেও গত ছয় মাসে মধ্যপ্রাচ্যের এ দেশ থেকে রেমিট্যান্স কমেছে ২৫ শতাংশের বেশি। গত তিন বছরেই ১৫ লাখ ২১ হাজার বাংলাদেশি শ্রমিক কাজের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছেন। সৌদি আরবের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকেও উল্লেখযোগ্য হারে কমে গেছে রেমিট্যান্স-প্রবাহ।

সৌদি আরব থেকে রেমিট্যান্স

Advertisement

গত তিন বছরে দেশটি থেকে রেমিট্যান্স-প্রবাহে যে ঊর্ধ্বগতি ছিল, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সেটি কমে এসেছে। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের তুলনায় গত ছয় মাসে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স কমেছে ৪২ দশমিক ৭৬ শতাংশ। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে রেমিট্যান্স কমে গেলেও বেড়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে। গত ছয় মাসে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে রেমিট্যান্স-প্রবাহ ৪৮ শতাংশ বেড়েছে। এতে বাংলাদেশের শীর্ষ রেমিট্যান্স আহরণের দেশের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে আরব আমিরাতের নাম।

রেমিট্যান্স প্রেরণকারীদের সূত্রে জানা গেছে, জীবন ধারণের ব্যয় বেড়ে যাওয়ার প্রভাবে মাস শেষে অনেক বাংলাদেশি শ্রমিকের হাতে দেশে পাঠানোর মতো উদ্বৃত্ত অর্থ থাকছে না। তাছাড়া হুন্ডি বা অনানুষ্ঠানিক ভাবে ডলারের দর বেশি পাওয়ায় রেমিট্যান্সের একটি বড় অংশ আসছে হুন্ডিতে। বহু বছর ধরেই বাংলাদেশের রেমিট্যান্স আয়ের শীর্ষ দেশ ছিল সৌদি আরব। আবার বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের প্রধান বাজারও ছিল দেশটি।

বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, গত তিন বছরেই ১৫ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক সৌদি অভিবাসী হয়েছেন। এর মধ্যে ২০২১ সালে গেছেন ৪ লাখ ৫৭ হাজার ২২৭ জন। ২০২২ সালে ৬ লাখ ১২ হাজার ৪১৮ ও ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত ৪ লাখ ৫১ হাজার ৫০২ জন বাংলাদেশি সৌদি আরব গেছেন। সব মিলিয়ে গত তিন বছরে দেশটিতে অভিবাসী বাংলাদেশির সংখ্যা দাঁড়ায় ১৫ লাখ ২১ হাজার ১৪৭।

এত বিপুল পরিমাণ বাংলাদেশি শ্রমিক নতুন করে যুক্ত হলেও সৌদি আরব থেকে রেমিট্যান্স-প্রবাহ না বেড়ে উলটো কমে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে সৌদি আরব থেকে দেশে রেমিট্যান্স এসেছিল ৪৫৪ কোটি ডলার। ২০২২-২৩ অর্থবছরে এ রেমিট্যান্সের পরিমাণ ৩৭৬ কোটি ডলারে নেমে আসে। আর চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) দেশটি থেকে ১৪২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এর আগের অর্থবছরের প্রথম ছয় মাসে সৌদি প্রবাসী বাংলাদেশিরা ১৯০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন। সে হিসাবে গত ছয় মাসে প্রধান এ শ্রমবাজার থেকে রেমিট্যান্স-প্রবাহ এক-চতুর্থাংশেরও বেশি কমে গেছে।

যেসব খাবার কিডনির ক্ষতি করে

অন্যদিকে গত ছয় মাসে বাংলাদেশের রেমিট্যান্স-প্রবাহের শীর্ষ দেশের তালিকায় সংযুক্ত আরব আমিরাতের নাম উঠে এসেছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে আমিরাত থেকে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে দেশটি থেকে ১৩৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে চলতি অর্থবছরে দেশটি থেকে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৪৮ শতাংশ। গত তিন বছরে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে ২ লাখ ২১ হাজার ৫৫ জন বাংলাদেশি শ্রমিক যুক্ত হয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

July 14, 2026
ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

July 14, 2026
প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

July 14, 2026

Latest News

শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa