জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ পদত্যাগ করেছেন।

কাজী শহীদুল্লাহের পদত্যাগ

Advertisement

রবিবার সকালে শিক্ষাসচিব বরাবর পদত্যাগপত্র গ্রহণের এ আবেদন পাঠান তিনি। এতে তিনি পদত্যাগের কারণ হিসেবে ‘শারীরিক অসুস্থতা’ উল্লেখ করেছেন।

পত্রে তিনি লিখেছেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৩ সালের ২৮ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতার কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিস আদেশ অনুযায়ী গত বছরের ২০ আগস্ট থেকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছি। অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি।

সেইন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৭ সালে প্রথম বিভাগে এসএসসি পাস করেন অধ্যাপক কাজী শহীদুল্লাহ। তিনি ১৯৬৯ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে বোর্ডের মেধা তালিকায় প্রথম হন। ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে বি.এ (অনার্স) এবং ১৯৮৩ সালে এম.এ. ডিগ্রি লাভ করেন। উভয় পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন তিনি। ১৯৮৪ সালে তিনি পশ্চিম অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপক কাজী শহীদুল্লাহ ১৯৭৬ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের প্রভাষক হিসেবে তার শিক্ষক জীবন শুরু করেন। ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হন। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইতিহাস বিভাগের প্রধান ছিলেন তিনি। ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত কলা অনুষদের নির্বাচিত ডিন হিসেবে টানা তিনবার দায়িত্ব পালন করেন।

৯ বছর পর আজ দেশে ফিরছেন সালাহউদ্দিন

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট এ নির্বাচিত হয়েছিলেন। টানা ১০ বছর তিনি সিন্ডিকেট নির্বাচনে বিজয় লাভ করেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ৪ অক্টোবর ইউজিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.