Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় পুনরায় চালু হচ্ছে বিরল ইমিগ্রেশন, ভিসার আবেদন গ্রহণ শুরু
জাতীয় বিভাগীয় সংবাদ

পুনরায় চালু হচ্ছে বিরল ইমিগ্রেশন, ভিসার আবেদন গ্রহণ শুরু

By Saiful Islamএপ্রিল 14, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : দীর্ঘ তিন বছর পর আবার শুরু হচ্ছে বিরল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের যাত্রী পারাপার। ইতিমধ্যেই এই ইমিগ্রেশন দিয়ে ভারত গমনেচ্ছু যাত্রীদের ভিসার আবেদন নেওয়া শুরু করেছে ভারতীয় হাই কমিশন। বিষয়টি নিশ্চিত করেছেন বিরল ল্যান্ডপোর্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসিম।

বিরল ইমিগ্রেশন

Advertisement

বৈশ্বিক করোনা মহামারির পর গত ২০২০ সালের ১২ মার্চ বন্ধ হয়ে যায় বাংলাদেশের বিরল ও ভারতের রাধিকাপুর ইমিগ্রেশন দিয়ে দুই দেশের যাত্রী পারাপার। একই সময়ে দেশের অধিকাংশ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর অধিকাংশ ইমিগ্রেশন চেকপোস্ট চালু হলেও ভারত সরকার ভিসা না দেওয়ার কারণে চালু হয়নি বিরল ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার। ভারতের রাধিকাপুর থেকে ট্রেন সার্ভিস থাকলেও গুরুত্বপুর্ণ এই ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার বন্ধ থাকায় চরম অসুবিধায় পড়েন দিনাজপুরসহ এই অঞ্চলের ভারত গমনেচ্ছু যাত্রীরা। বিশেষ করে রোগীরা পড়েন চরম দুর্ভোগের মধ্যে। এই অবস্থায় সম্প্রতি রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার দিনাজপুর চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসলে তিনি বিরল-রাধিকাপুর ইমিগ্রেশন দিয়ে ভিসা প্রদানের আশ্বাস দেন। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে গত ১০ এপ্রিল থেকে এই ইমিগ্রেশন দিয়ে ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিরল ল্যান্ডপোর্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসিম গতকাল বুধবার জানান, করোনার পর থেকে সার্ভারে বিরল-রাধিকাপুর ইমিগ্রেশন দিয়ে ভিসার আবেদন বন্ধ রেখেছিল ভারতীয় কর্তৃপক্ষ। গত ১০ এপ্রিল থেকে তা চালু করা হয়েছে। তিনি বলেন, গত ১০ এপ্রিল থেকে বিরল-রাধিকাপুর ইমিগ্রেশন দিয়ে ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে ভারতীয় হাই কমিশন। ১০ এপ্রিল ঠাকুরগাঁও ভিসা সেন্টারে বেশ কয়েক জন ভিসার আবেদন জমা দিয়েছেন বলে জানান তিনি।

এ ব্যাপারে বিরল ইমিগ্রেশন চেকপোস্টের ওসি পুলিশের উপপরিদর্শক জহুরুল ইসলাম জানান, এই ইমিগ্রেশন দিয়ে গমনেচ্ছু যাত্রীদের ভিসার আবেদন নেওয়া শুরু করেছে ভারতীয় হাই কমিশন। ভিসা পেলেই এই ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার শুরু হবে। তারা প্রস্তুত রয়েছেন। উপপরিদর্শক জহুরুল ইসলাম আরো জানান, করোনা পরিস্থিতিতে এই ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশের যাত্রী পারাপার বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ ছিল না। কারণ বিরল স্থলবন্দর দিয়ে মালবাহী ট্রেন চলাচল চালু রয়েছে। ভারতে কোনো ট্রেন চালক বাংলাদেশে এলে বা বাংলাদেশের কোনো ট্রেন চালক ট্রেন নিয়ে ভারতে গেলে তাদের ইমিগ্রেশন করতে হয় এই চেকপোস্টে।

এদিকে বিরল-রাধিকাপুর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের যাত্রী পারাপার আবার শুরু হচ্ছে—এমন খবরে খুশি এই অঞ্চলের ভারত গমনেচ্ছু যাত্রীরা। রাধিকাপুর রেল স্টেশন থেকে কোলকাতা পর্যন্ত সরাসরি ট্রেন সার্ভিস চালু আছে। এই ইমিগ্রেশন দিয়ে ভারতে গেলে সীমান্তসংলগ্ন রেলস্টেশনেই তারা কলকাতার ট্রেন ধরতে পারবেন। এতে তাদের আর বেশিদূর ঘুরতে হবে না এবং দুর্ভোগে পড়তে হবে না।

কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেওয়া হলে যা বলেছিলেন ডা. জাফরুল্লাহ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

জুন 14, 2026
বজ্রসহ বৃষ্টি

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

জুন 14, 2026
রামিসা হত্যা

রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

জুন 14, 2026
Latest News
ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

বজ্রসহ বৃষ্টি

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

রামিসা হত্যা

রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

মা-মেয়ে

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মসজিদে নামাজরত

খুলনায় মসজিদে নামাজরত ২ মুসল্লিকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

শিক্ষামন্ত্রী

বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে : শিক্ষামন্ত্রী

খিলক্ষেত থানা

খিলক্ষেতে ১৫ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা-হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক

Benazir Ahmed

সাবেক আইজিপি বেনজীর আহমেদ যেভাবে গ্রেপ্তার হলেন

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে তিন স্তরে পেনশন বাড়ানোর প্রস্তাব

ইউপি চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে অস্তিত্বহীন এতিমখানার নামে সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa