রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।তবে চিকিৎসকরা তাকে আরও কয়েকদিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন রুহুল কবির রিজভীর রিজভীর সঙ্গে সার্বক্ষণিক থাকা ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি জানান, রুহুল কবির রিজভীর শ্বাসকষ্টও কমে গেছে। গায়ে জ্বর আর নেই। গত দুদিনে শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। তিনি এখন অনেকটাই সুস্থবোধ করছেন। তবুও সতর্কতার কারণে তাকে আরও কয়েকদিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


