জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তাই নির্বাচনের আগে তাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১১ ফেব্রুয়ারি) রিজভীকে দেখতে রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে পৌঁছান তিনি।
রিজভীর সুস্থতার বিষয়ে বিএনপির একটি সূত্র জানিয়েছে, বর্তমানে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। দলের পক্ষ থেকে হাসপাতালে বেশি ভিড় না করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে অন্য রুগীদের কোনো সমস্যা না হয়।
এর আগে গত মঙ্গলবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে রিজভী আহমেদকে ভর্তি করা হয়। এই তথ্য জানিয়েছিলেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
উল্লেখ্য, রাত পোহালেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এর আগে দলটির সিনিয়র নেতা হাসপাতালে ভর্তি থাকায় দলটির জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


