Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক তিস্তা নিয়ে ভারত-চীন দ্বৈরথ দেখতে চান না নদীপাড়ের বাসিন্দারা
আন্তর্জাতিক ওপার বাংলা

তিস্তা নিয়ে ভারত-চীন দ্বৈরথ দেখতে চান না নদীপাড়ের বাসিন্দারা

By Tarek Hasanজুন 29, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তিস্তা মহাপরিকল্পনায় আগ্রহ উদ্দেশ্য প্রণোদিত এবং কালক্ষেপণ ছাড়া আর কিছুই হতে পারে না এমন মন্তব্য নদী গবেষকদের। তাদের মতে যাদের তিস্তায় পানি দিতে অনিহা তারা এই প্রকল্পে কতটা আন্তরিক হবেন তা নিয়ে সংশয় রয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা

Advertisement

এদিকে নদী অধিকার কর্মীরা বলছেন, চীন-ভারতে দ্বৈরথে এই প্রকল্প ঝুলে গেলে তৈরি হবে নানা প্রশ্ন। প্রয়োজনে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে নিজস্ব অর্থায়নে হলেও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের।

পানির প্রশ্নে ভারতের আগ্রাসী নীতির কারণে দীর্ঘ সময় ধরে তিস্তা পারের বাসিন্দারা আন্দোলন চালিয়ে আসছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। তিস্তা দুই পাড়ে ১১৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেন দুই পাড়ের বাসিন্দারা। দাবি ছিল মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে বিদেশি বিনিয়োগ অথবা নিজস্ব অর্থায়নে।

২০১৮ সালে পানি উন্নয়ন বোর্ড ও পাওয়ার চায়না যৌথ সমীক্ষা শেষ করে। আর এই প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে চীন।

তবে একই প্রকল্পে ভারতের কারিগরি দল পাঠানো ও নতুন করে সমীক্ষার প্রস্তাব, বিনিয়োগ এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি বিরোধিতা নিয়েও উঠেছে নানা প্রশ্ন।

এদিকে ২৭ জুন পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, তিস্তা যেহেতু ভারত ও বাংলাদেশের যৌথ নদী। সেকারণে ভারত সহযোগিতা করলেই ভালো হয়।

তবে নদী গবেষক ড. তুহিন ওয়াদুদ বলেন, যে দেশ তিস্তার পানি শোষণ করছে দীর্ঘ সময়, তিস্তাকে মেরে ফেলার সব আয়োজন করেছে। তাদের এমন প্রস্তাব শুধুমাত্র সময় ক্ষেপণ।

তিনি বলেন, ২০১৪ সালের পর এক তরফা পানি প্রত্যাহার করছে ভারত। যেখানে শুধু সই করলেই তিস্তা চুক্তি হয়ে যায়, সেখানে নতুন করে তিস্তা প্রকল্পে সমীক্ষা করতে কারিগরি টিম পাঠানো এই প্রকল্পকে বিলম্বিত করবে বলেও জানান তিনি।

আর তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানীর মতে, তিস্তা নিয়ে ভারত – চীনের রাজনীতি দেখতে চায়না তিস্তা পাড়ের বাসিন্দারা । প্রয়োজনে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে হলেও মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, তিস্তা পাড়ের দুই কোটি মানুষ প্রস্তুত রয়েছে। প্রয়োজনে তারা তাদের সাধ্যমতো সহায়তা করে হলে এই প্রকল্প বাস্তবায়ন চায়।

হাতিয়ার একটি পুকুরে ধরা পড়ল ১০টি রুপালি ইলিশ

গবেষণা বলছে, গেল ১০ বছরে তিস্তা গিলেছে অন্তত ১০ লাখ কোটি টাকার সম্পদ। যার অন্যতম কারণ সংস্কারের অভাবে নাব্য হারিয়ে বুক উঁচু হয়েছে তিস্তার। ফলে অল্প পানিতেই সৃষ্টি হচ্ছে বন্যা ও ভাঙনের মতো দুর্যোগ। তবে তিস্তাপাড়ার বাসিন্দাদের প্রত্যাশা, ভূরাজনৈতিক শক্ত প্রতিকূলতার পাহাড় ডিঙিয়ে সূচিত হবে উত্তর জনপদের মানুষের স্বপ্নযাত্রা তিস্তা মহাপরিকল্পনা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
জাহাজে হামলা

ওমান উপকূলে ভারতীয় জাহাজে হামলা, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ভারত

জুন 11, 2026
পুরোপুরি বন্ধ

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান

জুন 11, 2026
বিমান

নতুন করে ইরানে মার্কিন ‘কঠোর’ বিমান হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা

জুন 11, 2026
Latest News
জাহাজে হামলা

ওমান উপকূলে ভারতীয় জাহাজে হামলা, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ভারত

পুরোপুরি বন্ধ

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান

বিমান

নতুন করে ইরানে মার্কিন ‘কঠোর’ বিমান হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর

চুক্তি

চুক্তি না হলে ইরানে জোরালো হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

নিরাপত্তা

ইসরায়েলের আগ্রাসন বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: এরদোয়ান

তেলের দাম

ফের বাড়ল তেলের দাম

গৃহকর্মী নেবে না

যেসকল দেশ থেকে গৃহকর্মী নেবে না কুয়েত

দাম ফের বাড়ল

বিশ্ববাজারে তেলের দাম ফের বাড়ল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa