সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় অবলম্বন না করার আহ্বান জানিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেছেন, নিয়ম না মানলে আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (২ জুন) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, এআই মামলা থেকে বাঁচতে অনেকেই মোটরযানের নাম্বার প্লেট লুকিয়ে, অস্পষ্ট করে বা বিকৃত করে সড়কে চলাচল করছে।
সংবাদ সম্মেলনে ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার বলেন, সম্প্রতি এক মোটরসাইকেলের চালক নম্বর প্লেটের শেষের তিন ডিজিট ঢেকে সড়কে চলাচল করেন। এমন অভিযোগ পাওয়া পর সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে ৭ দিনের চেষ্টায় সেই মোটরসাইকেলটি শনাক্ত করা হয়। পরে লালবাগ এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলের চালক লাভলু হককে আটক করা।
এআই মামলা থেকে বাঁচতে লাভলু এ কৌশল নিয়েছিলেন বলেও জানান তিনি।
পরে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লাভলুকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বলেও জানান তিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এমন কৌশল থেকে বিরত থাকতে চালকদের আহ্বান জানিয়ে আনিছুর রহমান বলেন, নিয়ম মেনে চলুন। না হলে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



