Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মহাসড়কে নতুন প্রযুক্তি আইটিএস
জাতীয়

মহাসড়কে নতুন প্রযুক্তি আইটিএস

By Shamim RezaJune 14, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : সড়ক দুর্ঘটনা কমাতে এই প্রথম মহাসড়ক বসছে ইনটেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস)। নতুন এই প্রযুক্তির মাধ্যমে মহাসড়কে গতি এবং ওজন সীমা অতিক্রমকারী যানবাহন শনাক্ত করতে পারবে। নতুন প্রযুক্তিটি জয়দেবপুর থেকে রংপুর পর্যন্ত ২৬০ কিলোমিটারে মহাসড়কে স্থাপন করা হচ্ছে।

আইটিএস

Advertisement

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা বলছেন, নতুন প্রযুক্তি মহাসড়কে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনবে বলে তারা আশা করছেন। সড়ক ও জনপথ (সওজ) সূত্র জানায়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে চলমান সাসেক সড়ক সংযোগ প্রকল্প এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় এই আইটিএস পদ্ধতি চালু করা হচ্ছে।

ভেহিকেল ডিটেক্টিভ সিস্টেমের মাধ্যমে কোনো যানবাহন নির্ধারিত গতি অতিক্রম করলে সেটিকে চিহ্নিত করা যাবে। এতে দুর্ঘটনা কমবে। এজন্য মহাসড়কের ২৫টি জায়গায় বিশেষ টাওয়ারে আইটিএস স্থাপন করে পুরো সড়কটি মনিটরিংয়ের আওতায় আনা হবে। এর মাধ্যমে ওই মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে যে কোনো বিপদে আগাম সতর্কবার্তা দেওয়া হবে। যেমন সামনে যদি বড় দুর্ঘটনা ঘটে তা সঙ্গে সঙ্গে অন্য সব গাড়িকে জানিয়ে দেওয়া হবে।

ইতোমধ্যে ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এনডিই) ও চীনা কোম্পানি ফাইবারহোম টেলিকমিউনিকেশন টেকনোলজিস কোম্পানি লিমিটেড এ প্রকল্পের জন্য যৌথভাবে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সঙ্গে এক লাখ ৭১ হাজার কোটি টাকার (১৮ মিলিয়ন মার্কিন ডলার) চুক্তি স্বাক্ষর করেছে। এনডিই সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ হোসেন বলেন, এই প্রকল্পটি দেশের জন্য উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই প্রকল্পই ভবিষ্যতে এরকম অনেক প্রকল্পের পথ খুলে দেবে।

প্রকল্প পরিচালক ড. মো. ওয়ালিউর রহমান বলেন, পুরো মহাসড়কটিকে মনিটরিং করতে টাঙ্গাইলের পাকুল্লা, বগুড়ার মহাস্থানগড় এবং রংপুরের ইসলামপুর-এই তিন স্থানে মনিটরিং ভবন নির্মাণ করা হবে। সেখান থেকে আইটিএসের মাধ্যমে পুরো মহাসড়কটিকে নিয়ন্ত্রণ করা হবে। রাজধানীর মিরপুরে হবে কেন্দ্রীয় মনিটরিং ভবন।

তিনি আরও বলনে, মহাসড়কে কোনো দুর্ঘটনা হলে সঙ্গে সঙ্গে মনিটরিং ভবন থেকে তা তদারকি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সড়কের ওজন নিয়ন্ত্রণে পাকুল্লা, মহাস্থানগড় এবং ইসলামপুরে তিন স্টেশনও স্থাপন করা হবে। কোনো ট্রাক নির্ধারিত ওজনের চেয়ে বেশি পণ্য পরিবহন করলে সে ট্রাকের চালককে জরিমানা করা হবে।

কাজের সময় এলেই ঘুমের ভান করে পড়ে থাকে ঘোড়াটি

পাকুল্লা, মহাস্থানগড় এবং ইসলামপুর-তিনটি স্টেশনে একটিওয়েই ইন মোশন (ডব্লিউআইএম) সিস্টেম বসানো হবে। এর মাধ্যমে কোনো ট্রাক অনুমোদিত সীমার চেয়ে বেশি পণ্য বহন করলে তা জানা যাবে। কোনো ট্রাক নির্ধারিত ওজনের বেশি মালামাল বহন করলে জরিমানা করা হবে। প্রকল্প পরিচালক জানান, আগামী দুই বছরে এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ককে চার লেনে উন্নয়ন কাজ শেষ হওয়ার পাশাপাশি আইটিএস পদ্ধতি স্থাপনের কাজও শেষ হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পে-স্কেল

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে-স্কেল, তালিকায় যেসব ভাতা

July 7, 2026
BD Bank

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা

July 7, 2026
মূল্যস্ফীতি

মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ

July 7, 2026

Latest News

পে-স্কেল

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে-স্কেল, তালিকায় যেসব ভাতা

BD Bank

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা

মূল্যস্ফীতি

মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ

এনসিপির সমাবেশে

এনসিপির সমাবেশে হামলা: অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

নুরুল হক নুর

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

Nahid

সংস্কারের পক্ষে দেওয়া রায় অস্বীকার করার সুযোগ নেই : নাহিদ

ডা. জুবাইদা রহমান

চিকিৎসার খরচ মেটাতে গিয়ে কেউ যেন নিঃস্ব না হয় : ডা. জুবাইদা রহমান

এনআইডি সংশোধন

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ

ডিএসসিসি প্রশাসক

অ্যাপে করা যাবে বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত অভিযোগ : ডিএসসিসি প্রশাসক

Rain

১৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa